সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় বাড়লপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের তদন্তের সময় তিন মাস বাড়িয়েছে জাতিসংঘ। গত বৃহস্পতিবার জাতিসংঘ পরিচালিত তদন্ত কমিশনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। তিন সদস্যের এ কমিশন ছয় মাস ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল। রয়টার্স অনলাইন।জনসংখ্যা কমেছেজাপানে গত বছর ৭৫ হাজার মানুষ কমেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক বছরে দেশটির জনসংখ্যা কমার পরিমাণ এটাই সর্বোচ্চ। গতকাল শুক্রবার দেশটির জনকল্যাণ মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যমতে, ২০০৯ সালে জাপানে ১০ লাখ ৬৯ হাজার শিশু জন্মগ্রহণ করে। একই সময়ে মারা যায় ১১ লাখ ৪৪ হাজার মানুষ। মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও কর্মজীবনে উন্নতির জন্য তরুণদের দেরিতে বিয়ে করার প্রবণতার কারণে দেশটিতে জনসংখ্যা কমে যাচ্ছে। এএফপি।১৮ জনের মৃত্যুব্রাজিলের রিও ডি জেনিরোতে বন্যা ও ভূমিধসে ১৮ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, ভারী বৃষ্টিপাতের ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা কমান্ডার সারজিও সিমোয়িজ জানান, মৃত ব্যক্তিদের মধ্যে শিশু-কিশোরসহ একই পরিবারের পাঁচ সদস্য আছে। বন্যার কারণে রিওর উত্তরাঞ্চলের বাইক্সাদা ফিউমিনেন্সে অঞ্চলের অন্তত ২০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এএফপি।ক্ষতিপূরণের নির্দেশকানাডার টরন্টোয় এয়ার ফ্রান্সের একটি জেট বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিরা এক কোটি ১৪ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ পাবেন। ২৪ ডিসেম্বর অন্টারিওর একটি আদালত এ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। গত বৃহস্পতিবার আদালতের এ রায় প্রকাশ করা হয়। ২০০৫ সালের ২ আগস্ট ফ্রান্সের প্যারিস থেকে ২৯৭ জন যাত্রী ও ক্রু নিয়ে বিমানটি যাত্রা করে এবং টরন্টোর বিমানবন্দরে অবতরণের সময় আগুন ধরে যায়। এএফপি।বন্দুকধারীর গুলিতেফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর এস্পুতে গত বৃহস্পতিবার এক বন্দুকধারী যুবক তাঁর সাবেক বান্ধবী ও চারজন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন। পরে নিজের পিস্তলদিয়েআত্মঘাতীহন ওই যুবক। রাজধানী হেলসিঙ্কি থেকে ১৫ কিলোমিটার দূরে এস্পু শহরের সেলো শপিং সেন্টারের প্রিজমা নামের একটি সুপারমলে স্থানীয় সময় সকাল ১০টায় এ ঘটনা ঘটে। তদন্ত কর্মকর্তারা জানান, ঘাতকের নাম ইব্রাহিম শকুপোল্লি। তিনি কসোভোর নাগরিক। ইব্রাহিম ওই দোকানেই কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইব্রাহিম কালো পোশাক পরে বিপণিবিতানে ঢুকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে কেউ মাথায়, কেউ পেটে গুলিবিদ্ধ হয়ে মারা যান। নববর্ষ উপলক্ষে বিপণিবিতানটি লোকে লোকারণ্য ছিল। এএফপি ও বিবিসি।