সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দুকধারীর গুলিতেযুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে গত সোমবার এক বন্দুকধারীর গুলিতে অঙ্গরাজ্যের কেন্দ্রীয় আদালত ভবনের এক নিরাপত্তারক্ষী নিহত ও এক নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। পরে পালানোর সময় ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে ওই হামলাকারীর পরিচয় বা হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তারা। এএফপি।সড়ক দুর্ঘটনায়ভারতের মহারাষ্ট্র রাজ্যের সোলাপুর-আক্কালকট মহাসড়কে গতকাল মঙ্গলবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৮ জন। এর মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর। পুলিশ বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহত ব্যক্তিদের অধিকাংশই শ্রমিক। শ্রমিকেরা পার্শ্ববর্তী কর্ণাটক রাজ্যের আফজালপুর ও গঙ্গাপুরের বাসিন্দা। কাজের জন্য এরা রায়গড় যাচ্ছিল। কলকাতা প্রতিনিধি।রিয়েলিটি শোযুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রড ব্লাগোজেভিচ টেলিভিশনের একটি ‘রিয়েলিটি শো’তে অংশ নিতে যাচ্ছেন। ‘সেলিব্রেটি অ্যাপ্রেন্টিস’ নামের এই অনুষ্ঠানটি উপস্থাপন করবেন ধনাঢ্য ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প। এটি শুরু হবে আগামী মার্চ মাসে। অনুষ্ঠানে ব্লাগোজেভিচের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবেন আরও ১৩ জন। দুর্নীতির অভিযোগে গত বছরের জানুয়ারিতে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন ব্লাগোজেভিচ। এএফপি।