সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
৬ পুলিশ নিহতরাশিয়ার দাগেস্তান প্রদেশে গতকাল বুধবার গাড়িবোমা বিস্ফোরণে ছয় পুলিশ সদস্য নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। দাগেস্তানের রাজধানী মাখাচকালায় বোমা বহন করা একটি গাড়ি ট্রাফিক পুলিশ সদর দপ্তরে ঢোকার সময় পুলিশ সদস্যরা বাধা দিলে এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা এ কথা জানিয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ সদস্যরা তাঁদের জীবনের বিনিময়ে অনেক মানুষের জীবন বাঁচিয়েছেন। এএফপিঅগ্ন্যুত্পাতকোস্টারিকার সান হোসে এলাকায় গত মঙ্গলবার টারিয়ালবা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুত্পাত হয়েছে। আগ্নেয়গিরির নির্গত ছাইভস্ম ও পাথরের তোড়ে এর কাছাকাছি অবস্থিত ঘরবাড়ি ও ২১ জন ভেসে যায়। অগ্নেয়গিরির আশপাশের ৪০ কিলোমিটার এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। তিন হাজার ২২৮ মিটার উচ্চতার ওই আগ্নেয়গিরিতে সর্বশেষ ২০০৭ সালে অগ্ন্যুত্পাত হয়েছিল। এএফপিতিন হাজার বরখাস্তপ্রায় তিন হাজার সরকারি কর্মীকে বরখাস্ত বা জোর করে অবসরে পাঠিয়েছে কঙ্গো সরকার। দেশটির প্রেসিডেন্ট জোসেফ কাবিলা দুর্নীতির অভিযোগে শতাধিক কর্মীকে অর্থ মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন বিভাগ থেকে বরখাস্ত করেছেন। বাজেট-বিষয়ক মন্ত্রী মাইকেল লোকোলা বলেন, এটা দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। আর্থিক অব্যবস্থাপনার সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদেরই বরখাস্ত করা হয়েছে। সরকার জানিয়েছে, জানুয়ারির শুরুতে প্রায় দেড় হাজার কর্মীকে পদোন্নতি দিয়ে বরখাস্ত হওয়া ওই কর্মীদের জায়গায় বদলি করা হয়েছে। বিবিসি ও এএফপি নদীতে বিমানযুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছের একটি উপশহরে গতকাল বুধবার মালবাহী একটি ছোট জেট বিমান বিধ্বস্ত হয়ে ডেস প্লেইনস নদীতে আছড়ে পড়েছে। এতে বিমানটির দুজন পাইলট নিহত হয়েছেন। মার্কিন কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রশাসন এ কথা জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনাস্থলে দুর্ঘটনা বিশেষজ্ঞ পাঠিয়েছে। ডেট্রয়েটের কাছের একটি বিমানবন্দর থেকে উড়ে বিমানটির শিকাগো এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে মালামাল নেওয়ার কথা ছিল। জি নিউজ