সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
প্রেসিডেন্টের বিরুদ্ধেআর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মার্টিন রিদরাদো দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারের আদেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা ঘোষণা করেছেন। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট কির্চনার তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেন। মার্টিনের মুখপাত্র বলেন, তিনি কার্যালয় ছাড়বেন, কিন্তু পদত্যাগ করবেন না। জাতীয় ঋণ পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ পরিশোধ করা নিয়ে প্রেসিডেন্ট ও মার্টিনের মধ্যে মতানৈক্য দেখা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এএফপি।ধোঁয়াশাবাতাসে কী পরিমাণ ধোঁয়াশা থাকতে পারে, সে বিষয়ে নতুন প্রস্তাব করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ রক্ষা সংস্থা (ইপিএ)। গত বৃহস্পতিবার সংস্থাটির নতুন প্রস্তাবে ধোঁয়াশার ‘প্রাথমিক’ স্ট্যান্ডার্ড দশমিক ০৬ থেকে দশমিক ০৭ পিপিএমে রাখার কথা বলা হয়। জর্জ ডব্লিউ বুশের সময় ‘প্রাথমিক’ স্ট্যান্ডার্ড ছিল দশমিক ০৭৫। ইপিএর মতে, এটা করতে পারলে অর্থের সাশ্রয়; বিশেষ করে শিশুর স্বাস্থ্য সুরক্ষা সম্ভব হবে। এএফপি।বিমান চলাচল শুরুরাশিয়া ও জর্জিয়ার মধ্যে সরাসরি বিমান চলাচল ফের শুরু হয়েছে। ২০০৮ সালে দুই দেশের মধ্যে যুদ্ধের পর থেকে বিমান চলাচল বন্ধ ছিল। গতকাল শুক্রবার জর্জিয়া এয়ারওয়েজের একটি বিমান গ্রিনিচ মান সময় আটটা ৩৮ মিনিটে মস্কোর উদ্দেশে যাত্রা করে। জর্জিয়া এয়ারওয়েজের প্রধান নির্বাহী তামাজ গাইয়াসভিলি বলেন, ‘দুই দেশের বিমান চলাচল কর্তৃপক্ষ আলোচনায় বসবে। আশা করি, শিগগিরই দুই দেশের নিয়মিত বিমান চলাচল শুরু হবে।’ এএফপি।সোয়াইন ফ্লুর টিকাচীনে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত বয়সের শিশুদের বিনা মূল্যে সোয়াইন ফ্লুর টিকা দেওয়া হবে। এ লক্ষ্যে সরকার চীনা নববর্ষের আগে ছুটির দিনগুলোতে টিকাদান কর্মসূচি চালিয়ে যাবে। গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শিশুরা সবচেয়ে সংবেদনশীল। তাই শিশুদের জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে। এএফপি।নিরাপত্তা সহযোগিতাজাপানের প্রধানমন্ত্রী ইয়োকি হাতোইয়ামা গতকাল শুক্রবার বলেছেন, তাঁরা দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছেন। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলার হুমকির মুখে তাঁদের এটা করতে হচ্ছে। চলতি বছর টোকিও ও সিউলের মধ্যে নিরাপত্তাবিষয়ক যৌথ ঘোষণাসংক্রান্ত একটি প্রতিবেদন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাতোইয়ামা বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা চলছে। এএফপি।