সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অভিযোগভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অভিযোগ করেছে, পাকিস্তান সীমান্ত বাহিনীতাদের সীমান্তের অভ্যন্তরে কমপক্ষে চারটি রকেট নিক্ষেপ করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে তারা জানিয়েছে। গতকাল শনিবার পাঞ্জাব সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফের কর্মকর্তারা জানান, ভারতের অভ্যন্তরে নিক্ষেপ করা চারটি রকেটের মধ্যে দুটি কৃষি খামারে বিস্ফোরিত হলেও অন্য দুটি র বিস্ফোরণ ঘটেনি। এএফপি। শ্রীনগরে বিক্ষোভভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে গতকাল শনিবার স্থানীয় বাসিন্দারা জাতিসংঘ কার্যালয়ের বাইরে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। গত শুক্রবার সরকারবিরোধী এক বিক্ষোভের সময় পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা এ ঘটনায় দায়ী পুলিশের শাস্তি দাবি করেছে। এ সময় তারা ভারতবিরোধী স্লোগানও দেয়। এএফপি।ইরানে গুলিইরানের বিরোধীদলীয় নেতা মেহেদি কাররৌবির গাড়িতে গত বৃহস্পতিবার হামলা হয়েছে। উত্তরাঞ্চলীয় শহর কাজভিনে এক ধর্মীয় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তবে তিনি অক্ষত আছেন। মেহেদির ছেলে হুসাইন কাররৌবি গত শুক্রবার অভিযোগ করেন, সরকারপন্থী মিলিশিয়া ও রেভলুশনারি গার্ডের সদস্যরা তাঁর বাবার গাড়িতে গুলি চালিয়েছেন। তবে গাড়িটি বুলেট-নিরোধক হওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিবিসি।আলোচনার উদ্যোগমার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত শুক্রবার বলেছেন, ‘কোনো পূর্বশর্ত ছাড়াই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিপ্রক্রিয়া নিয়ে যত দ্রুত সম্ভব পুনরায় আলোচনা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে ইসরায়েল, ফিলিস্তিন ও আরব বিশ্বের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা। ওয়াশিংটন সফররত জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এএফপি।রকেট হামলাআফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে মার্কিন কনসুলেটে রকেট হামলা হয়েছে। পুলিশ কর্মকর্তা আকরামুদ্দিন বলেছেন, গত শুক্রবার স্থানীয় সময় রাত নয়টা ২০ মিনিটে মার্কিন কনসুলেটে চারটি রকেট হামলা চালানো হয়। এতে কনসুলেট দপ্তরের তৃতীয় তলায় দুটি এবং চতুর্থ তলায় একটি রকেট আঘাত হানে। আরেকটি দপ্তরের বাইরে গিয়ে পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এএফপি।