সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের অভিযানইসরায়েলের সেনাবাহিনী গতকাল রোববার পশ্চিম তীরের ২০টি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। অন্তত ৪০টি পরিবারের বসবাস ছিল সেখানে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরে নাবলুসের কাছে কৃষিপ্রধান গ্রাম তানায় এ ঘটনা ঘটে। তারা জানায়, ইসরায়েলি বাহিনী এক মাস আগে এসব বাড়ির বাসিন্দাদের ঘর ছাড়ার কথা বলেছিল। তবে কেন এসব বাড়ি ধ্বংস করা হয়েছে, সে সম্পর্কে ইসরায়েলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এএফপি। ফিলিপাইনের আশঙ্কামাদক চোরাচালানের অভিযোগে চীনে অন্তত ৬৬ জন ফিলিপাইনের নাগরিকের মৃত্যুদণ্ড হতে পারে। ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এ আশঙ্কা প্রকাশ করেছে। মাদক চোরাচালানের দায়ে ২৯ ডিসেম্বর এক ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর এ তথ্য প্রকাশ করা হয়েছে। কর্মকর্তারা জানান, দণ্ডপ্রাপ্ত নয়জন ফিলিপাইনের নাগরিকের সাজা স্থগিত হওয়ার কোনো সুযোগ নেই। তবে বাকি ৫৭ জনের সাজা স্থগিত করার সম্ভাবনা রয়েছে। এএফপি।ইয়েমেনের প্রস্তাবইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ বলেছেন, অস্ত্র ত্যাগ করলে আল-কায়েদার সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে তাঁর সরকার। তিনি বলেন, ‘আল-কায়েদার সদস্যরা অস্ত্র ত্যাগ এবং সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করলে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার।’ আবুধাবি টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে সালেহ বলেন, ‘যাঁরাই সহিংসতা ও সন্ত্রাসবাদের পথ থেকে সরে আসবেন, তাঁদের সঙ্গেই আলোচনা করতে রাজি আমরা।’ এএফপি।ভূমিকম্পযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে উপকূলবর্তী এলাকায় গতকাল রোববার ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে অরেগন সীমান্তবর্তী এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠে। বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জানান, ভূমিকম্পে সম্পদের ক্ষতি কমই হয়েছে। তবে এতে অনেক ভবনের জানালার বেশ ক্ষতি হয়েছে। এসব ভবনের জানালার কাচ ভেঙে রাস্তায় পড়েছে। এপি। হাসপাতাল ত্যাগপ্যারাগুয়ের প্রেসিডেন্ট ফার্নান্দো লুগো হাসপাতাল ছেড়েছেন। গত শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে তাঁর প্রোস্টেটে অস্ত্রোপচার করা হয়। শনিবার তাঁকে সরকারি বাসভবনে ফিরিয়ে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র জানান, আগামী বুধবার আবার স্বাভাবিক কাজে ফিরবেন লুগো। টাইমস অব ইন্ডিয়া।