সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড-সংখ্যকওয়াশিংটনে এযাবত্কালের মধ্যে সবচেয়ে বেশি নারী রাষ্ট্রদূত বর্তমানে কাজ করছেন। পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট গতকাল সোমবার জানিয়েছে, এখন ওয়াশিংটনে নিযুক্ত নারী রাষ্ট্রদূতের সংখ্যা ২৫ জন। এত বেশি নারী রাষ্ট্রদূত সেখানে আর কখনো ছিল না এবং ১৯৯০-এর দশকের শেষ দিকের তুলনায় এই সংখ্যা প্রায় পাঁচ গুণ। নারী রাষ্ট্রদূতদের মধ্যে ভারতের মীরা শঙ্কর, ওমানের হুনাইনা সুলতান আল-মুঘাইরি এবং কলোম্বিয়ার ক্যারোলিনা বারকো বেশ ডাকসাইটে কূটনীতিক। গত ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে ওয়াশিংটনে নিয়োগ পাওয়া প্রথম ভারতীয় রাষ্ট্রদূত মীরা শঙ্কর। ওয়াশিংটনে বর্তমানে প্রায় ১৮২ জনের মতো রাষ্ট্রদূত আছেন। পিটিআই।ক্ষেপণাস্ত্র পরীক্ষাভারত গতকাল আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশা উপকূলের চণ্ডিপুরে ‘ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ’ বা আইআরটি থেকে স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। আইআরটির পরিচালক এস পি দাশ বলেন, ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হয়েছে।জরুরি অবতরণযান্ত্রিক সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নুয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গত রোববার একটি বিমান জরুরি অবতরণ করে। ইউনাইটেড এয়ারলাইনসের এক মুখপাত্র জানান, বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সেটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। অবতরণের পর ৫৩ জন যাত্রী এবং পাঁচজন ক্রুর সবাই নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন। এএফপি।যুদ্ধবিমানে গুলিআকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি বিমানবাহিনীর চারটি যুদ্ধবিমান লক্ষ্য করে গতকাল সোমবার গুলি ছোড়ে লেবাননের সেনাবাহিনী। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ‘আজ (গতকাল) সকালে ইসরায়েলে চারটি বিমান দক্ষিণাঞ্চলীয় মারজায়ুন এলাকার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। এ সময় সেনাবাহিনীর বিমানবিধ্বংসী বন্দুক দিয়ে বিমানগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হয়। দক্ষিণ লেবানন থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিনিধি জানান, বিমান লক্ষ্য করে প্রায় ৬০টি গুলি ছোড়া হয়। এএফপি।হেলিকপ্টার বিধ্বস্তমেক্সিকো সিটির উপকণ্ঠে গত রোববার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির এক ধনাঢ্য ব্যবসায়ী ও তাঁর পরিবারের অপর দুই সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। শহরের জরুরি সেবা বিভাগের এক কর্মকর্তা জানান, নিহত ব্যবসায়ীর নাম ময়সেস সাবা মাসরি। তিনি টেলিযোগাযোগ কোম্পানি ইউনিফানের মালিক। খারাপ আবহাওয়ার কবলে পড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হতে পারে বলে স্থানীয় একটি রেডিও জানিয়েছে। রয়টার্স।জয়ী ইয়োসিভিচক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সোশ্যাল ডেমোক্রেটিক দলের নেতা ইভো ইয়োসিভিচ। গতকাল সোমবার দেশটির নির্বাচন কমিশন জানায়, গত রোববার অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের ভোটে ইয়োসিভিচ ৬০ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাগরেভের মেয়র মিলান বান্দিচ পেয়েছেন ৩৯ দশমিক ৭ শতাংশ ভোট। ১৯৯১ সালে যুগোস্লাভিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভের পর তিনি দেশটির তৃতীয় প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। রয়টার্স।৮০০০ বছরের পুরোনোইসরায়েলের তেল আবিব এলাকায় প্রায় আট হাজার বছরের পুরোনো বাড়ি, জলহস্তীর হাড় ও মৃত্পাত্রের ভাঙা টুকরো উদ্ধার করেছেন দেশটির প্রত্নতত্ত্ববিদেরা। গতকাল সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিব এলাকায় ইয়ারকুন নদীর তীরে এসব প্রত্নসামগ্রী পাওয়া গেছে। খননকাজে নেতৃত্বদানকারী আয়ালেত দায়ান বলেন, ‘গবেষকদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথমবাবের মতো আমরা এমন প্রমাণ পেলাম যে তেল আবিব এলাকায় আট হাজার বছর আগেও স্থায়ী বসতি ছিল।’ এএফপি।