সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
বিমান বিধ্বস্তচিলির উত্তরাঞ্চলের নগর লা সেরেনায় একটি বিমান বিধ্বস্ত হয়ে এর চার ক্রু নিহত হয়েছেন। গত সোমবার এ দুর্ঘটনা ঘটে। বিমানবাহিনীর অনুসন্ধান ও উদ্ধার-সমন্বয়ক রদ্রিগো সেবালোস জানান, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ লা সেরেনার নগরের লা কেকিম্বা উপত্যকা এলাকায় পাওয়া যায়। এএফপি।সৌদি নাগরিক গ্রেপ্তারফিলিপাইনের ম্যানিলা বিমানবন্দরে গতকাল মঙ্গলবার এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দরের মহাব্যবস্থাপক আলফোনসো কিউজি জানান, সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশের দায়ে ১৯ বছর বয়সী ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। তিনি পাইলটের পোশাক পরে নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশ করেন। এ ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এএফপি। হারামসৌদি আরবের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা শেখ আবদুল মোহসেন আল ওবেইকান বলেছেন, ইসলামি বিধানমতে ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন সংগঠন আল-কায়েদায় যোগ দেওয়া হারাম। গতকাল মঙ্গলবার দেশটির ওকাজ পত্রিকার এক প্রতিবেদনে তাঁকে উদ্ধৃত করে এ কথা ছাপা হয়েছে। প্রতিবেশী ইয়েমেনে বিভিন্ন জিহাদি গোষ্ঠীর তত্পরতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করে মোহসেন আল ওবেইকান এ কথা বলেন। এএফপি।ভূমিকম্পজাপানের দক্ষিণাঞ্চল ও তাইওয়ানে গতকাল মঙ্গলবার ভূমিকম্প হয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়নি। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। মার্কিন ভূতত্ত্ববিদেরা জানান, ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল মাত্র ছয় কিলোমিটার গভীরে। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এএফপি।অস্ত্রের মজুদ বাড়ছেযুক্তরাষ্ট্র ইসরায়েলে তাদের অস্ত্রের মজুদ বাড়ানোর পরিকল্পনা করছে। পেন্টাগনের মুখপাত্র মেজর শন টারনার গত সোমবার বলেন, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এ পরিকল্পনা করছে। চুক্তি অনুযায়ী মার্কিনিরা ইসরায়েলে ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম মজুদ করতে পারবে। আগে এটা ৪০০ মিলিয়ন মার্কিন ডলারে সীমাবদ্ধ ছিল। এএফপি।শান্তি প্রক্রিয়ামার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল (অব.) জিম জোনসকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফিলিস্তিন-ইসরায়েল শান্তি প্রক্রিয়া পুনরায় শুরুর বিষয়ে আলোচনার জন্য তাঁকে সেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা মাইক হ্যামার এক বিবৃতিতে বলেন, চলতি সপ্তাহেই জেনারেল জোনস মধ্যপ্রাচ্যে যাবেন। সেখানে তিনি সৌদি নেতা, ফিলিস্তিন ও ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন। পিটিআই।