সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
পরমাণু চুক্তিজর্ডানে একটি পরমাণু গবেষণা চুল্লি স্থাপনে রাজি হয়েছে দক্ষিণ কোরিয়া। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে ১৭ কোটি ৮০ লাখ ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০১৪ সালের মধ্যে জর্ডানে পাঁচ মেগাওয়াটের একটি পরমাণু চুল্লি স্থাপন করবে দক্ষিণ কোরিয়া। জর্ডান ভবিষ্যতে তার পরমাণু বিদ্যুেকন্দ্র তৈরির আগে এ চুল্লিটি বৈজ্ঞানিক গবেষণাকাজে ব্যবহার করবে। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। এএফপি।আল-কায়েদামুক্তইয়েমেন তার ভূখণ্ড আল-কায়েদামুক্ত করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে এ সংগঠনটিকে কোনো ধরনের সহায়তা না করতে দেশের নাগরিকদের সতর্ক করা হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ওসামা বিন লাদেনের নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। জঙ্গিবিরোধী এ অভিযানে সবার সহায়তা চাওয়া হয়েছে। এএফপি।মোহাম্মাদির দাফনইরানের পরমাণুবিজ্ঞানী মাসুদ আলি মোহাম্মাদিকে গতকাল বৃহস্পতিবার তেহরানের উত্তরাঞ্চলের একটি কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে তাঁর জানাজায় শত শত শোকার্ত মানুষ অংশ নেয়। এ সময় অনেকে বিরোধী দলের সর্মথনে সবুজ রঙের ব্যানার বহন করছিল। প্রত্যক্ষদর্শীরা বলে, জানাজায় অংশ নেওয়া প্রায় অর্ধেক লোকই ছিল বিরোধী শিবিরের। গত মঙ্গলবার বোমা বিস্ফোরণে মারা যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মাদি। জিনিউজ।ইসরায়েলের ক্ষমাজেরুজালেমে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে অবমাননাকর আচরণের কারণে আঙ্কারার কাছে ক্ষমা চেয়েছে ইসরায়েল। গত বুধবার তুর্কি প্রধানমন্ত্রীকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে ইসরায়েল। তুরস্ক টেলিভিশনে প্রচারিত একটি নাটককে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ওই নাটকে একটি শিশু অপহরণ চক্রের মূল হোতার চরিত্রে একজন ইসরায়েলিকে দেখানো হয়। এ ঘটনার প্রতিবাদ জানাতে তুর্কি রাষ্ট্রদূতকে ডেকে নানাভাবে অবমাননা করেছিল ইসরায়েল। রয়টার্স অনলাইন।জলদস্যুতা বেড়েছেবিশ্বজুড়ে ২০০৯ সালে জলদস্যুদের আক্রমণের হার ৩৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গত বছর সারা বিশ্বের ৪০৬টি আক্রমণের ঘটনার বেশির ভাগই করেছে সোমালীয় জলদস্যুরা। কুয়ালালামপুরভিত্তিক ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যুরো গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। সংস্থাটি জানায়, জলদস্যুরা এখন বেপরোয়াভাবে জাহাজ ছিনতাই করছে। গত বছর সোমালীয় জলদস্যুরা বেশ কয়েকটি জাহাজ আটক করে শত শত ক্রুকে জিম্মি করে প্রচুর পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। রয়টার্স অনলাইন।প্রকাশনা নিষিদ্ধমিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে ইরানে আরও একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা বন্ধ করে দিয়েছে দেশটির আদালত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ গতকাল বৃহস্পতিবার জানায়, রাজধানীর রেভল্যুশনারি কোর্ট সাপ্তাহিক হেম্মাত পত্রিকার বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন ও জনমতকে নেতিবাচকভাবে প্রভাবিত করার অভিযোগের প্রমাণ পেয়েছে। এ জন্য পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে। পিটিআই।