সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
গ্লোবাল রিলিফদুর্গত লোকজনকে সাহায্যার্থে সামাজিক ওয়েবসাইট ফেসবুক ‘গ্লোবাল রিলিফ’ নামে একটি পেজ চালু করেছে। হাইতির বিপর্যয়সহ যেকোনো দুর্যোগে ফেসবুকের গ্রাহকেরা দুর্গত মানুষকে সাহায্যের উপায় সম্পর্কে যাতে জানতে পারেন, সে জন্যই এ পেজ চালু করা হয়েছে। এএফপি।ভাগ্যক্রমেলিফটে আট দিন আটকে থাকার পর স্পেনের এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিত্সাধীন। বার্সেলোনার কাছে সিটগেস শহরে এ ঘটনা ঘটে। পুলিশ গত বৃহস্পতিবার জানায়, নিখোঁজ হওয়ার খবরে পুলিশ ওই নারীর অ্যাপার্টমেন্টে যায়। এ সময় সাহায্যের জন্য তাঁর চিত্কার শুনতে পায় তারা। পুলিশ জানায়, অ্যাপার্টমেন্টে একাই বাস করতেন ওই নারী। বৈদ্যুতিক ত্রুটির কারণে লিফটি বন্ধ হয়ে গিয়েছিল। এএফপি। সারকোজির নির্দেশফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি গত বুধবার তাঁর দেশের আইনপ্রণেতাদের হিজাব নিষিদ্ধ করাসংক্রান্ত খসড়া বিল তৈরির নির্দেশ দিয়েছেন। তবে তিনি এও বলেছেন, মুসলমানদের ভাবমূর্তিতে যেন আঘাত না হানে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। সারকোজি বলেন, খসড়া বিলটির ওপর পার্লামেন্টে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এএফপি।