সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
শুনানি মুলতবিইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির একটি দুর্নীতি মামলার শুনানি আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নব্বইয়ের দশকে দুটি মামলায় আদালতে তাঁর পক্ষে মিথ্যা বলার জন্য তিনি তাঁর সাবেক কর আইনজীবীকে ঘুষ দিয়েছিলেন। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। গত শুক্রবার মিলানের আদালতে অনুষ্ঠিত শুনানিতে তিনি হাজির ছিলেন না। সাড়ে চার লাখ ইউরো ঘুষ নেওয়ার দায়ে ব্রিটিশ আইনজীবী ডেভিড মিলসকে এরই মধ্যে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিবিসি অনলাইন।রাজ্যপাল নারায়ণনভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণন পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নিতে যাচ্ছেন। অন্যান্য রাজ্যের রাজ্যপালের নামও চূড়ান্ত করেছে কেন্দ্রীয় সরকার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলকে পাঞ্জাবের রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। ছত্তিশগড়ের রাজ্যপাল ই এস এল নরসিমহানকে অন্ধ্র প্রদেশের রাজ্যপাল করা হয়েছে। ঝাড়খন্ডের রাজ্যপাল কে শঙ্কর নারায়ণনকে মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা মোহসিনা কিদওয়াইকে ঝাড়খন্ডের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে। এনডিটিভি।আকরিক আবিষ্কারচীন গত বছর ৫০০ কোটি টন লোহার আকরিকের মজুদ আবিষ্কার করেছে। চীনের ভূমি ও সম্পদ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী ঝাং হোংতাও বলেন, ৩০০ কোটি টনেরও বেশি আকরিক পাওয়া গেছে উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ে। বাকি আকরিক পাওয়া গেছে হেবেই, শানদং, আনহুই ও সিচুয়ানে। হেবেই প্রদেশে মজুদ ১০০ কোটি টন আকরিক উত্তোলন সহজ হতে পারে। কারণ, ওই আকরিকের মজুদ খুব গভীরে নয়। এএফপি।প্রথম সরকারি সফরেরানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষে সরকারিভাবে প্রথম বিদেশ সফরে নিউজিল্যান্ড যাচ্ছেন প্রিন্স উইলিয়াম। দ্য ডেইলি এক্সপ্রেস পত্রিকা এ কথা জানায়। তিন দিনের নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটনে দেশটির নতুন সুপ্রিম কোর্ট ভবনের উদ্বোধন করবেন প্রিন্স উইলিয়াম। তাঁর ব্যক্তিগত সচিবের উদ্ধৃতি দিয়ে ওই পত্রিকাটি জানায়, নিউজিল্যান্ডে ওই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে রানির পক্ষে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে প্রিন্স খুবই উল্লসিত। টাইমস অব ইন্ডিয়া।নতুন প্রধানমিসরের প্রধান বিরোধী সংগঠন মুসলিম ব্রাদারহুড মোহাম্মদ বাদিকে তাদের নতুন প্রধান হিসেবে নিয়োগ করেছে। তাঁর পূর্বসূরি মোহাম্মদ আকেফ গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, কনসালটেটিভ কাউন্সিলের সদস্যদের ঐকমত্যের ভিত্তিতে তাঁকে নেতা নির্বাচিত করা হয়েছে। তিনি আরও বলেন, গোটা মুসলিম বিশ্বের উন্নতির জন্য কাজ করে যাবে ব্রাদারহুড। এএফপি।ঠান্ডা আবহাওয়ায়ঠান্ডা আবহাওয়ার কারণে কিউবার রাজধানী হাভানার একটি মানসিক হাসপাতালে ২৬ জন রোগী মারা গেছে। তবে এ ক্ষেত্রে কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল কি না, সেটা জানার জন্য তদন্ত করা হচ্ছে। গত শুক্রবার সরকারি বিবৃতিতে বলা হয়, ‘গত সপ্তাহে রোগী মৃত্যুর ঘটনা বেড়েছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে দোষী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে।’ এএফপি।মুখোমুখি সংঘর্ষভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে দুটি দ্রুতগামী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১২ জন। রেলওয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঘন কুয়াশার কারণে ওই সংঘর্ষ হয়েছে। আগ্রার ১৬ মাইল দূরে টুন্ডলার কাছে ওই দুর্ঘটনা ঘটে। এএফপি।