সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাক দুর্ঘটনাফিলিপাইনের মিন্দানাও দ্বীপের ভি সাগুন শহরে ট্রাক উল্টে ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা র্যামন ওখোটোরেনা জানান, গত শনিবার একটি আবর্জনার ট্রাকে করে ৫৬ ব্যক্তি গন্তব্যস্থলে যাচ্ছিলেন। পথে সাগুন শহরে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর অপর ছয়জন মারা যান। তাত্ক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এএফপি।বিদ্যালয়ে হামলাপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিরা হামলা চালিয়ে একটি প্রাথমিক বিদ্যালয় উড়িয়ে দিয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, গত রোববার দিবাগত রাত তিনটার দিকে আফগানিস্তান ও পেশোয়ারের মাঝামাঝি উপজাতি-অধ্যুষিত খাইবার অঞ্চলের আশরাফ কালাই গ্রামের ওই বিদ্যালয়ে এ হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। হামলায় বিদ্যালয়ের সাতটি কক্ষের সব কটি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন হামলার জন্য লস্কর-ই-ইসলামকে দায়ী করেছে। এএফপি।নেপালকে বিদ্যুত্ দেবে ভারত নেপালকে আরও ৩০ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা নেপালে তিন দিনের সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। দিল্লি বর্তমানে কাঠমান্ডুকে ২০ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করছে। কিন্তু বিদ্যুত্ ঘাটতির পরিপ্রেক্ষিতে নেপাল আরও ৩০ মেগাওয়াট বিদ্যুত্ চাইলে ভারত তা সরবরাহের অঙ্গীকার করে। এ ব্যাপারে ভারত ও নেপালের কর্মকর্তারা গত শুক্রবার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পিটিআই।গ্রেপ্তার ৫পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অভিযোগে ইসরায়েলি বসতি স্থাপনকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ডিসেম্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর রেডিওতে বলা হয়, রোববার রাতে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে কট্টরপন্থী ওই পাঁচজনকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। এএফপি।পিনেরা জয়ীচিলির প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সাবেক সামরিক শাসক অগাস্তো পিনোশের সমর্থক ও কট্টরপন্থী বলে পরিচিত সেবাস্তিয়ান পিনেরা বিজয়ী হয়েছেন। গত রোববার ৯৯ শতাংশ ভোট গণনায় দেখা যায়, পিনেরা ৫২ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেটের সমর্থক এদুয়ার্দো ফ্রেই পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। এদুয়ার্দো নির্বাচনে তাঁর পরাজয় মেনে নিয়েছেন। পিনেরার বিজয়ের ফলে দেশটিতে বাম জোটের দীর্ঘ ২০ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। এএফপি।হাসপাতালে বিস্ফোরণইউক্রেনের পূর্বাঞ্চলের লুগানস্ক শহরের একটি হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গতকাল সোমবার সাততলাবিশিষ্ট ওই হাসপাতালের চতুর্থ তলার আইসিইউতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে হাসপাতালের কয়েকটি তলা বিধ্বস্ত হয়। এএফপি।মার্কিন পরিকল্পনাপাকিস্তানের শিক্ষা খাত পুনর্গঠনে চলতি বছর ২০ কোটি ডলার দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। জঙ্গি দমনে দেশটির শিক্ষাব্যবস্থাকে একটি বড় বাধা হিসেবে মনে করছে মার্কিন ও পাকিস্তানের কর্মকর্তারা। তাঁদের মতে, ওই শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের ইসলামের নামে সহিংসতার দিকে ঠেলে দেওয়া হয়। তাই দেশটির শিক্ষা খাতে অর্থবরাদ্দের এ পরিকল্পনা নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট-এ খবরটি প্রকাশ করা হয়েছে। পিটিআই।