সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি অবস্থাথাইল্যান্ডের মুসলিম-অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় ইয়ালা প্রদেশে পাঁচ বছর ধরে চলমান জরুরি অবস্থা গতকাল মঙ্গলবার আরও তিন মাসের জন্য বাড়িয়ে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা বলেন, মালয়েশিয়া সীমান্তবর্তী ওই প্রদেশে ১৯ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা বলবত্ রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁর মন্ত্রিসভা। ২০০৪ সালের জানুয়ারিতে ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সংগ্রাম শুরু হওয়ার পর থেকে সেখানে চার হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ২০০৫ সালের মাঝামাঝি সেখানে জরুরি অবস্থা জারি করা হয়। এএফপি।শিরশ্ছেদস্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে গতকাল মঙ্গলবার সৌদি আরবে এক সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্ত্রী ও সন্তানকে গুলি করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত সুলতান বিন আলি বিন আবদুল্লাহ আল-কাহতানি নামের এক ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে। এ নিয়ে ২০১০ সালে দেশটিতে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। গত বছর সৌদি আরবে ৬৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, আর ২০০৮ সালে ১০২ জনের। এএফপি।গাজায় বন্যাগাজা সিটির দক্ষিণাঞ্চলীয় ওয়াদি গাজা এলাকায় কমপক্ষে ৩০টি বাড়ি ও খামার বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ওই এলাকার অধিকাংশ বাসিন্দাই বেদুইন। বন্যায় প্লাবিত এলাকার অধিবাসীদের সরিয়ে নিতে সোমবার সারারাত কাজ করেছেন হামাসনিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বন্যার পানির কারণে গাজার সঙ্গে ওই এলাকার সড়ক যোগাযোগ কয়েক ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। কোনো কোনো জায়গায় পানি নয় ফুটের ওপরে বৃদ্ধি পায়। এএফপি।জরিমানাগত মাসে ফ্রাঙ্কফুট থেকে সিঙ্গাপুরগামী একটি যাত্রীবাহী বিমানে একজন বিমান ক্রুর মুখে ঘুষি মারা ও অপর এক সহযাত্রীকে চুমু খাওয়ার চেষ্টার দায়ে সিঙ্গাপুর এয়ারলাইনসের এক যাত্রীকে গত সোমবার ১১ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ওই বিমানযাত্রী এস্তোনিয়ার নাগরিক ভাদিম বেলজানিন (৪১) স্বীকার করেছেন, তিনি মাতাল ছিলেন এবং বিমানের নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিয়েছিলেন। জরিমানা না দিলে নয় সপ্তাহ কারাগারে থাকতে হবে এস্তোনিয়ার ওই জাহাজ প্রকৌশলীকে। এএফপি।চুক্তি সইপ্রায় ২৬৭ কোটি ডলার ব্যয়ে দক্ষিণ কোরিয়ায় এশিয়ার সর্ববৃহত্ থিম পার্ক নির্মাণের জন্য দক্ষিণ কোরিয়ার অংশীদারদের সঙ্গে গতকাল মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের বৃহত্ চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল স্টুডিওস। ২০১৪ সালের মধ্যে ওই পার্ক নির্মাণের কাজ শেষ হবে। হলিউড, ফ্লোরিডার অরল্যান্ডো এবং জাপানে থিম পার্ক পরিচালনা করছে ইউনিভার্সাল স্টুডিওস। এ ছাড়া সিঙ্গাপুরে একটি পার্ক নির্মাণের কাজ প্রায় শেষের পথে। এএফপি।প্রতিশোধের অঙ্গীকারপরমাণুবিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মদী হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা মোহাম্মদ-নাজারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায়, ‘ইসরায়েলের ইহুদি শাসক এবং শত্রুদের জানা উচিত, আমরা শেষ পর্যন্ত এ আচরণের জবাব দেব।’ গত মঙ্গলবার তেহরানে বাড়ির বাইরে বোমা হামলায় ইরানের ওই পরমাণু বিজ্ঞানী নিহত হন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মোসাদ, সিআইএ এবং ইরানের শত্রুরাই এ কাজ করেছে। রয়টার্স অনলাইন।