সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
প্রজননকেন্দ্রপান্ডার বংশবিস্তারের চেষ্টায় পঞ্চম প্রজননকেন্দ্র খোলার পরিকল্পনা নিয়েছে চীন। গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়। আগামী ১ মে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের একটি প্রজননকেন্দ্র থেকে চারটি প্রাপ্তবয়স্ক পান্ডা হুনান প্রদেশের চাংশা শহরের একটি চিড়িয়াখানায় স্থানান্তরের কথা রয়েছে। চাংশা চিড়িয়াখানার একজন কর্মকর্তা বলেন, একটি নতুন প্রজননকেন্দ্র খোলার ব্যাপারে ইতিমধ্যেই সিচুয়ানের প্রজননকেন্দ্রটির সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এএফপি।ট্রেন-ট্রাক সংঘর্ষজার্মানির মধ্যাঞ্চলে গতকাল বুধবার ট্রেন-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। গমবোঝাই একটি ট্রাক রেললাইনের ওপর আটকে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকটি রেললাইনের ওপর আটকে যাওয়ার পর জরুরি সাহায্য চাওয়া হয়। কিন্তু সতর্কতা জারি করার আগেই ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে ছুটে চলা একটা আঞ্চলিক ট্রেন আটকে পড়া ট্রাকটিকে ধাক্কা মারে। ট্রেনে ৫৮ জন যাত্রী ছিল। এএফপি।কুষ্ঠরোগমুক্ত ঘোষণানেপাল সরকার গতকাল বুধবার সে দেশকে কুষ্ঠরোগমুক্ত ঘোষণা করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কুষ্ঠরোগমুক্ত ঘোষণা করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী কুষ্ঠরোগীর সংখ্যা প্রতি ১০ হাজারের মধ্যে একজনেরও কমে নেমে এসেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সুধা শর্মা বলেন, গত নভেম্বরের হিসাব অনুযায়ী দেশে এখন কুষ্ঠরোগীর সংখ্যা প্রতি ১০ হাজারে ০ দশমিক ৮৯ জন। এএফপি।মন্দির আবিষ্কার মিসরের প্রত্নতাত্ত্বিকেরা আলেকজান্দ্রিয়ায় দুই হাজার বছরের পুরোনো এক মন্দির খুঁজে পেয়েছেন। ৬০ মিটার উঁচু ও ১৫ মিটার চওড়া এই প্রাচীন মন্দিরে চন্দ্রদেবী বাস্তেতের কিছু মূর্তি পাওয়া গেছে। গ্রিকভাষী মিসরীয়রা সিংহ-মাথা এই দেবীর পূজা করত। হাজার হাজার বছর ধরে মিসরীয় ফারাওদের প্রচলিত বিশ্বাস ছিল, সূর্যদেবরা এই দেবীর ঘনিষ্ঠ আত্মীয়। বিপদ-আপদ থেকে রক্ষা পেতে এ দেবীর পূজা করা হতো। বিবিসি।বিধবাদের জন্যবিধবা নারীদের পরবর্তী স্বামীর কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য তাঁদের অর্থ দেওয়ার একটি সরকারি পরিকল্পনা আটকে দিয়েছেন নেপালের সর্বোচ্চ আদালত। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট এ কথা জানান। নারী অধিকার গোষ্ঠীগুলো সরকারি ওই পরিকল্পনাকে নারী বৈষম্যমূলক হিসেবে আখ্যা দেওয়ার পর সুপ্রিম কোর্ট ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। গত বছর সরকার ঘোষণা দিয়েছিল যে তারা বিধবা নারীদের বিয়ের জন্য ৬৫০ ডলারের সমপরিমাণ রুপি দেওয়ার পরিকল্পনা করছে। এএফপি।কারাদণ্ডভিয়েতনামের একটি আদালত গতকাল বুধবার চারজন গণতন্ত্রপন্থী কর্মীকে দেশের সমাজবাদী সরকারকে উত্খাতের চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছেন। অভিযুক্তদের মধ্যে একজন শীর্ষ মানবাধিকার কর্মীও রয়েছেন। সরকার ও রাষ্ট্র বিরোধী নথিপত্র এবং ইন্টারনেট ব্লগ তৈরির দায়ে তাঁদের প্রত্যেককে ১৬ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। নাশকতামূলক তত্পরতার অভিযোগে গত জুনে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। বিবিসি।ষড়যন্ত্রের অভিযোগেপানামার প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেল্লিকে অপহরণের ষড়যন্ত্রের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন প্রেসিডেন্টের দেহরক্ষী। গত মঙ্গলবার বাণিজ্য ও শিল্পমন্ত্রী রবার্তো হেনরিকুয়োজ টেলিভিশনে ঘোষণা করেন যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন প্রেসিডেন্টের দুই দেহরক্ষী। তিনি বলেন, অপহরণের পরিকল্পনা সন্দেহাতীতভাবে সত্য। তবে গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলগুলোর নেতারা। এএফপি।বোমা বিস্ফোরণেপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে গতকাল বুধবার বোমা বিস্ফোরণে একজন প্রাদেশিক আইনপ্রণেতাসহ চারজন আহত হয়েছেন। শহরের লেডি রিডিং হাসপাতালের চিকিত্সক জাফর ইকবাল জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের একজন প্রাদেশিক আইন পরিষদের সদস্য আওরঙ্গজেব খান। তাঁর অবস্থা গুরুতর। পেশোয়ারের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা সাহেবজাদা মোহাম্মদ আনিস নিশ্চিত করেছেন যে আওয়ামী ন্যাশনাল পার্টির ওই আইনপ্রণেতাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এএফপি।