সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মসজিদে আগুনমালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহোর প্রদেশের মুয়ার শহরের দুটি মসজিদে গত বৃহস্পতিবার আগুন ধরিয়ে দেওয়া হয়। শহরের উপপুলিশ প্রধান লি চোন গুয়ান বলেন, আগুনে মসজিদগুলোর সামান্য ক্ষতি হয়েছে। মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে বিরোধের প্রেক্ষাপটে এ আগুন লাগানোর ঘটনা ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মালয়েশিয়ায় ১১টি গির্জায় হামলা চালানো হয়। গির্জায় হামলার পর সেখানে উত্তেজনা বৃদ্ধি পায়। এএফপি।কারা দাঙ্গামেক্সিকোর দুরাঙ্গো রাজ্যের একটি জেলখানায় গত বুধবার দুটি প্রতিদ্বন্দ্বী মাদক গোষ্ঠীর সদস্যদের মধ্যে দাঙ্গায় কমপক্ষে ২৩ জন বন্দী নিহত হয়েছে। সকালের নাশতার পর দাঙ্গার সূত্রপাত হয়। ৪০ মিনিটের চেষ্টায় লড়াই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দাঙ্গায় হাতে তৈরি অস্ত্র ব্যবহার করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা জেলখানাটি ঘিরে রেখেছেন। প্রিয়জনের খবর জানতে জেলখানার বাইরে অপেক্ষা করছে উদ্বিগ্ন আত্মীয়স্বজনেরা। এএফপি।হামলার আশঙ্কায়বোমা হামলার আশঙ্কায় জার্মানির মিউনিখ বিমানবন্দরের অংশবিশেষ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। এক ব্যক্তি তাঁর ল্যাপটপসহ দ্রুত নিরাপত্তা এলাকা ত্যাগ করার পর বিমানবন্দরের টার্মিনাল-২ বন্ধ করে দেওয়া হয়। ওই ঘটনায় প্রায় ১২টি ফ্লাইট বিলম্বিত হয়। প্রাথমিক খবরে বলা হয়, ওই ব্যক্তির ল্যাপটপ পরীক্ষার সময় সতর্ক সংকেত বেজে ওঠে। কিন্তু পুলিশের একজন মুখপাত্র বলেন, সতর্ক সংকেত বাজার মানে এই নয় যে সেখানে বিস্ফোরক রয়েছে। কর্মকর্তারা আবারও ল্যাপটপটি পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন। কিন্তু ওই ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করেন। পুলিশের ধারণা, সম্ভবত বিমান ধরার জন্য তাঁর খুব তাড়া ছিল। বিবিসি।