সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকি বেশিভারতে প্রাপ্তবয়স্ক মায়েদের সন্তানের তুলনায় কিশোরী মায়েদের সন্তানের পুষ্টিহীনতা-ঝুঁকি বেশি। গতকাল শুক্রবার ব্রিটিশ মেডিকেল জার্নাল-এ (বিএমজে) প্রকাশিত এক জরিপে এ কথা বলা হয়েছে। জরিপে দেখা গেছে, ১৮ বছরের নিচে বিয়ে হওয়া মায়েদের সন্তানের ৬৭ শতাংশ পুষ্টিহীনতায় ভোগে এবং ২৪ শতাংশ শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম হয়। ১৫ থেকে ২৪ বছরের মধ্যে বিয়ে করা ১৩ হাজার ৫০০ মায়ের মোট ১৯ হাজার সন্তানের ওপর গবেষণা করে এ ফল পাওয়া গেছে। এএফপি।প্রথম ভালোবাসাপ্রথম ভালোবাসার মানুষটিকে খুঁজছেন বয়োবৃদ্ধ এক চীনা। এ জন্য ৭০ বছরের ঝাং লংঘু সে দেশের পত্রপত্রিকার সহায়তা চেয়েছেন। তিনি বলেছেন, ‘আমি আমার প্রথম ভালোবাসার মানুষের সন্ধান চাই। তাঁকে পেতে চাই। তোমরা কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারো? তাঁর নাম ওয়াং গুইফাং। চোখ দুটি তাঁর খুবই সুন্দর। লম্বা চুল আছে তাঁর। সে ছিল খুব আকর্ষণীয়। আজ থেকে ৫০ বছর আগে চলার পথে প্রথম দর্শনেই আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম। প্রায়ই আমাদের মধ্যে দেখা হতো।’ কিন্তু এর বছর খানেকের মধ্যে লংঘুর কর্মক্ষেত্র বদল হয়। আর কখনো দেখা হয়নি দুজনের। চায়না ডেইলি।বিলুপ্তি থেকে রক্ষায়ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার রাগুনান চিড়িয়াখানায় দুই মাস বয়সী সুমাত্রীয় বাঘের বাচ্চা পুজি (বাঁয়ে) এবং ওয়াতির (ডানে) সেবা করছেন একজন তত্ত্বাবধায়ক। দেশটির সরকার ঘোষণা দিয়েছে, যে কেউ চাইলেই চিড়িয়াখানায় জন্ম নেওয়া বাঘের বাচ্চা বাড়িতে নিয়ে পুষতে পারবে। প্রতিজোড়া বাচ্চার জন্য দিতে হবে এক লাখ মার্কিন ডলার। বিপন্নপ্রায় সুমাত্রীয় বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্যই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এএফপি।জানানো হচ্ছে নাযুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে তালেবানের বিরুদ্ধে সে দেশের সামরিক অভিযানের ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের কিছুই জানানো হয়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের প্রশিক্ষণসহ নানাভাবে সহায়তা করছি। অথচ তারা আমাদের সঙ্গে কিছুই ভাগাভাগি করছে না এবং পাকিস্তান সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আমাদের কিছুই জানানো হচ্ছে না।’ এএফপি।