সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের ক্ষতিপূরণগাজা অভিযানে জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ব সংস্থাটিকে এক কোটি পাঁচ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলে জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসির্কি গত শুক্রবার এ তথ্য জানান। ২০০৮ সালের ডিসেম্বর থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত গাজায় এ অভিযান চালানো হয়। অভিযানে জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত এবং এর কয়েকজন কর্মী নিহত হয়। এ ঘটনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইসরায়েলের কাছে এক কোটি ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছিলেন। টাইমস অব ইন্ডিয়াট্যাঙ্কার ধ্বংসপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল শনিবার তালেবান জঙ্গিরা একটি জ্বালানি ট্যাঙ্কার ধ্বংস করে দিয়েছে। পেশোয়ারের কাছে ১৫ জন জঙ্গির একটি দল ওই ট্যাঙ্কারটিতে হামলা চালায়। ন্যাটো সৈন্যদের কাছে জ্বালানি সরবরাহ করার জন্য ট্যাঙ্কারটি পাকিস্তান থেকে আফগানিস্তানে যাচ্ছিল। পেশোয়ারের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ করিম খান জানান, জঙ্গিরা ট্যাঙ্কারের চালক ও তাঁর সহকারীকে নিচে নামতে বললে তাঁরা নেমে আসেন। এরপর জঙ্গিরা ট্যাঙ্কারটিতে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এএফপি।সাবেক রাজার মৃত্যুমালয়েশিয়ার সাবেক রাজা ও জহর রাজ্যের সুলতান ইস্কান্দার ইসমাইল গত শুক্রবার রাজ্যের একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের রাজ্যের মুখ্যমন্ত্রী আবদুল গনি ওথমান সুলতানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাবার মৃত্যুর পর ১৯৮১ সালে জহর রাজ্যের সুলতানের দায়িত্ব নেন ইস্কান্দার ইসমাইল। তিনি ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত মালয়েশিয়ার রাজা ছিলেন। এএফপিসহায়তা করায়শ্রীলঙ্কার তামিল টাইগারদের অস্ত্র কেনায় সহায়তা করার দায়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত গত শুক্রবার দুই ব্যক্তিকে কারাদণ্ডাদেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, আসামি সথঝান সরচন্দ্রনকে ২৬ বছর ও নাদারাসা ইয়োগারাসাকে ১৪ বছর সাজা দেওয়া হয়েছে। তাঁরা লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) জন্য ১০ লাখ ডলারের অস্ত্র কেনায় সহায়তা করেছেন। ২০০৬ সালে তাঁদের গ্রেপ্তার করা হয়। এএফপিকুকুরের আক্রমণেভিয়েতনামের দাক লাক প্রদেশে কফিবাগানের পাহারায় নিয়োজিত পাঁচটি কুকুরের আক্রমণে গত বৃহস্পতিবার এক নারী নিহত হয়েছেন। গত শনিবার দেশটির টুওই ট্রি পত্রিকায় বলা হয়েছে, ফাম থি নান নামের ৫৫ বছর বয়সী ওই নারী অন্য এক নারীসহ অবৈধভাবে কফিবাগানে ঢুকে কফির বীজ সংগ্রহ করার চেষ্টা করেন। এ সময় বাগানের পাহারায় থাকা কুকুরের দল তাঁদের ধাওয়া করলে অন্যজন পালাতে পারলেও বৃদ্ধা ফাম থি পালাতে পারেননি। পাঁচটি কুকুরের সম্মিলিত আক্রমণে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এএফপিপুলিশপ্রধান অপহরণআফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার প্রদেশে তালেবান জঙ্গিরা গতকাল শনিবার মধ্য রাতে একদল পুলিশের ওপর হামলা চালিয়ে জেলা পুলিশপ্রধানসহ তিন পুলিশ সদস্যকে অপহরণ করেছে। পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশের পুলিশের প্রধান খলিলুল্লাহ জিয়ায়ি জানান, তালেবান জঙ্গিরা প্রদেশের শায়গাল জেলা পুলিশের প্রধান জামতুল্লাহ খানসহ তিন পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিমারাই বশরি জানান, জঙ্গিরা এই প্রথম কোনো পুলিশপ্রধানকে অপহরণ করল। এএফপিএশীয় নারীর লাশজর্দানের রাজধানী আম্মানের উত্তরে জুবেইহা জেলার একটি ডাস্টবিনে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে গত শুক্রবার এশীয় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁদের গলা টিপে হত্যা করা হয়েছে। পুলিশের মুখপাত্র মোহাম্মদ খতিব গতকাল শনিবার জানান, নিহত ব্যক্তিরা কোন দেশের নাগরিক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সম্ভবত তাঁরা গৃহকর্মীর কাজ করতেন। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের প্রায় ৭০ হাজার অভিবাসী শ্রমিক জর্ডানে গৃহকর্মীর কাজ করেন। এএফপিদুই বন্দীকে ফেরতযুক্তরাষ্ট্র গুয়ানতানামো থেকে আলজেরিয়ার অধিবাসী দুই বন্দীকে তাঁদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। মার্কিন বিচার মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আলজেরিয়ার দুই বন্দী হাসান জেমিরি ও আদিল হাদি আল জাজাইরি বিন হামলিলিকে গুয়ানতানামো কারাগার থেকে সরিয়ে আলজেরিয়ার সরকারের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। এএফপি।