সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত ৩৬৪ নাইজেরিয়ায় সম্প্রতি খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে দাঙ্গায় অন্তত ৩৬৪ জন মুসলমান নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গত শনিবার এ কথা জানিয়েছে। সংস্থাটির মুখপাত্র এরিক গুটসকুস ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে বলেছেন, শুক্রবার পর্যন্ত যশসহ অন্যান্য শহরে কমপক্ষে ৩৬৪ জন মুসলমান মারা গেছে। মুসলিম নেতারা এ তথ্য দিয়েছেন। তবে খ্রিষ্টান সম্প্রদায়ের কতজন মারা গেছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। এএফপি। বিমানে আগুনইরানে গতকাল রোববার একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় তাতে আগুন ধরে যায়। এতে বিমানের ৪৬ জন আহত হয়েছে। বিমানটিতে ১৫৭ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিল। বিমান চালনা কার্যালয়ের মুখপাত্র রেজা জাফরজাদেহ বলেছেন, তাবান এয়ারের ফ্লাইটটি গতকাল রোববার সকালে মাশহাদ শহরের বিমানবন্দরে অবতরণের পরপরই এতে আগুন লাগে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এএফপি। দুর্ঘটনাযুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে গত শনিবার সকালে দুটি জাহাজ সংঘর্ষের ঘটনায় বিপুল পরিমাণ তেল সাগরে পড়েছে। কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ইগল অটম নামে তেলবাহী একটি জাহাজের সঙ্গে অপর একটি নৌযানের সংঘর্ষ হলে তেলের ট্যাংক ফেটে যায়। এতে সাড়ে চার লাখ গ্যালন তেল সাগরে পড়ে ভেসে যায়। তবে দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এএফপি। সাক্ষ্যদুজন ব্রিটিশ আইনজীবী ইরাক যুদ্ধের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় গতকাল রোববার খবর বেরিয়েছে। ইরাক যুদ্ধ নিয়ে ব্রিটিশ সরকারের এক তদন্তে কাল মঙ্গলবার তাঁরা এ সাক্ষ্য দেবেন। ২০০৩ সালে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা মাইকেল উড এবং তাঁর সহকারী এলিজাবেথ উইলমসহার্স্ট এই সাক্ষ্য দেবেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরাক যুদ্ধ ছিল অবৈধ। তবে এই দুই আইনজীবীই ইরাকে হামলার প্রস্তুততির সঙ্গে যুক্ত ছিলেন। এএফপি। নতুন সেনাপ্রধানভারতের সেনাবাহিনীর প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ভি কে সিং। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল দীপক কাপুরের স্থলাভিষিক্ত হবেন। দীপক কাপুর ৩১ মার্চ অবসরে যাবেন। ভি কে সিং এখন কলকাতায় সেনাবাহিনীর ইস্টার্ণ কমান্ডের জিওসির দায়িত্বে রয়েছেন। রাজপুত রেজিমেন্টের তিন প্রজম্মের এই সৈনিক ভারতীয়সেনাবাহিনীতে যোগ দেন ১৯৭০ সালে। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শ্রীলঙ্কার তামিল গেরিলা এলটিটিইর বিরুদ্ধে পরিচালিত ’অপারেশন পবন’-এ অংশ নিয়েছেন। কলকাতা প্রতিনিধি।ছয় জনকে হত্যাযুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকায় ছয় ব্যক্তিকে হত্যা করেছে তালেবানরা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রোববার রাস্তার পাশ থেকে ছয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহের সঙ্গে পাওয়া চিরকুটে লেখা রয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষে তালেবানের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার জন্য তাদের হত্যা করা হয়েছে। ফের কেউ এ কাজ করলে তাকেও একই পরিণতি ভোগ করতে হবে। এএফপি।স্বীকারোক্তিইরানে নিযুক্ত কানাডার সাবেক রাষ্ট্রদূত কেনেথ টেইলর গত শনিবার স্বীকার করেছেন, ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের সময় সে দেশে জিম্মি সংকটের সময়ে তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন। তখনকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার এবং কানাডার প্রধানমন্ত্রী জো ক্লার্কের মধ্যস্থতায় তিনি এ কাজ করতে রাজি হয়েছিলেন। ৩০ বছর পর গত শনিবার গ্লোব অ্যান্ড মেইল পত্রিকায় দেওয়া এক সাক্ষাত্কারে টেইলর এ তথ্য ফাঁস করেন। এএফপি। শপথ নিলেনভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণন পশ্চিমবঙ্গের ২১তম রাজ্যপাল হিসেবে গতকাল রোববার বিকেলে রাজভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। গোপালকৃষ্ণ গান্ধী গত বছরের ১৩ ডিসেম্বর অবসর নিলে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদটি শূন্য হয়। এরপর শূন্যপদে অস্থায়ীভাবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন বিহারের রাজ্যপাল দেবানন্দ কুঁয়ার। নারায়ণন (৭৬) পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে যোগ দিচ্ছেন পররাষ্ট্রসচিবের পদ থেকে সদ্য অবসর নেওয়া শিবশঙ্কর মেনন। কলকাতা প্রতিনিধি।চাকরি যেতে পারেপাকিস্তান মন্ত্রিসভা থেকে বরখাস্ত হতে পারেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। বাতিল হতে পারে তাঁর সংসদ সদস্য পদও। কারণ, সুপ্রিম কোর্ট মালিকের বিরুদ্ধে দুটি দুর্নীতির মামলা ফের শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আগেই এই মামলা দুটি করা হয়েছিল। কিন্তু জামিনে রেহাই পান মালিক। পাকিস্তান সুপ্রিম কোর্ট গত সপ্তাহেই একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করে এ নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও মালিকের বিরুদ্ধে সরকারি গোয়েন্দা দপ্তর অভিযোগ এনেছে, তিনি ‘ঘোষিত অপরাধী’ এবং বিশেষজ্ঞদের মতে, তাঁর সাংসদ পদ বাতিল হওয়ার জন্য এটাই যথেষ্ট। আনন্দবাজার পত্রিকা।