সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
ভূমিধসে আটকাপেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলের কাসকো প্রদেশের আন্দিয়ান এলাকায় ভূমিধসের কারণে শতাধিক পর্যটক ও মালবাহী ট্রাক আটকা পড়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, গত রোববার থেকে অঞ্চলটিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এ অবস্থা হয়েছে। ভূমিধসে ও নদীর পানি উপচে পড়ায় ইনকা সাম্রাজ্যের সাবেক রাজধানী কাসকো শহরের সঙ্গে মাচ্চু পিচ্চুর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভিলকানোটা ও রিও ব্ল্যাংকো নদীর পানি উপচে শতাধিক একর জমির ফসল তলিয়ে গেছে। এএফপিব্রিটিশ সেনা নিহত আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গত রোববার টহল দেওয়ার সময় বিস্ফোরণে এক ব্রিটিশ সৈন্য নিহত হয়েছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হেলমান্দ প্রদেশের সানগিনের কাছে এ ঘটনা ঘটে। সামরিক বাহিনীর মুখপাত্র লে. কর্নেল ডেভিড ওয়েকফিল্ড বলেন, ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্য বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তিনি পায়ে হেঁটে টহল দিচ্ছিলেন। এ নিয়ে ২০০১ সালে আফগানিস্তানে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ২৫১ জন ব্রিটিশ সেনা মারা গেলেন। আফগানিস্তানে গত বছর ১০৮ ব্রিটিশ সেনার প্রাণহানি ঘটে। এএফপিঅর্ধশতাব্দী পরভিয়েতনামের সাবেক রাজা লি দু তংয়ের মমি করা মৃতদেহ গতকাল সোমবার অর্ধ শতাব্দী পর আবার সমাহিত করা হয়েছে। ১৭৩১ সালে মৃত্যুর পর রাজা লিকে থান হোয়া প্রদেশের দক্ষিণে সমাহিত করা হয়। ১৯৫৮ সালে কৃষকেরা দুর্ঘটনাবশত রাজার কফিনটি মাটি থেকে তোলেন। এরপর ১৯৬৪ সালে কর্মকর্তা ও বিশেষজ্ঞরা কফিনটি খোলেন। তখন থেকে কফিনটি রাজধানী হ্যানয়ের জাদুঘরে ছিল। গতকাল যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে রাজার মরদেহ আবার আগের জায়গায় সমাহিত করা হয়। এএফপি।চীনের কর্মী তাইওয়ানেচীনের একটি বিক্রয় প্রতিষ্ঠান আগামী জুন মাসে তাদের ১০ হাজার কর্মীকে তাইওয়ানে পাঠানোর পরিকল্পনা করছে। গতকাল সোমবার তাইওয়ানের পর্যটন ব্যুরোর প্রধান ওয়ান লিউ এ কথা জানান। ভ্রমণের সময় খাদ্যসামগ্রী ও ত্বকের যত্নের পণ্য বিক্রয় করা পারফেক্ট (চায়না) কোম্পানি তাইওয়ানে তাদের বিক্রয় প্রতিনিধিদের প্রণোদনা প্যাকেজ দিতে পারে। ওয়ান লিউ জানান, মূল ভূখণ্ডের পর্যটকদের তাইওয়ানে আকৃষ্ট করার প্রধান উপায় হচ্ছে পারফেক্ট এন্টারপ্রাইজের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা। তিনি আশা করছেন, এ বছর ১০ লাখ ১২ হাজার চীনা পর্যটক তাইওয়ান সফর করবে। এএফপিদরজা খোলার চেষ্টাইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান ১৩৪ জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে উড়ে লাস ভেগাস যাচ্ছিল। আকাশে উড়ার সময় মাতাল এক পুরুষ যাত্রীর মনে হয় তিনি আর বিমানে থাকবেন না। তাই বিমানটির জরুরি বহির্গমন পথে গিয়ে দরজা খোলার চেষ্টা করেন। উপস্থিত লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে জাপটে ধরে আটকে রাখেন। পরে বিমানটি লাস ভেগাসের পরিবর্তে ডেনভারে সরাসরি অবতরণ করে। পুলিশ গ্রেপ্তার করে লোকটিকে। বিবিসিমেলামিন পাওয়া গেছেচীনে তিনটি কোম্পানির দুগ্ধজাত পণ্যে বিষাক্ত মেলামিন পাওয়া গেছে। গতকাল সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের গুইজো প্রদেশে সরকারের মুখপাত্র লিং হু জানান, দোকানের তাক থেকে সংগ্রহ করা ওইসব দুগ্ধজাত পণ্য ২০০৯ সালের শুরুতে উত্পাদিত হয়েছিল। স্বাস্থ্য পরিদর্শক তা সংগ্রহ করে পরীক্ষার পর দেখতে পান সেগুলোতে মাত্রাতিরিক্ত মেলামিন রয়েছে। কোম্পানি তিনটি হলো : শ্যাংদং জিবো লুজায়ের ডেইরি, লিওনিং তিয়েলিং উঝো ফুড ও লাওতিং কায়দা রিফ্রিজারেশন। এর আগে ২০০৮ সালে চীনে বিষাক্ত মেলামিন মিশ্রিত দুধ খেয়ে ছয় শিশুর মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়ে কয়েক হাজার শিশু। এএফপি