সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ গৃহহীনের মৃত্যুজার্মানিতে এবার তীব্র শীতে অন্তত ১৪ গৃহহীনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ বলে বিএজি নামের একটি দাতা সংস্থা গতকাল মঙ্গলবার জানিয়েছে। তারা জানায়, জার্মানির উত্তর-পূর্বাঞ্চলের রাতের তাপমাত্রা হিমাঙ্কের ১৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যাচ্ছে। ১৯৯৬-৯৭ সালের তীব্র শীতে ২৫ গৃহহীনের মৃত্যু হয়। প্রচণ্ড তুষারপাতের কারণে গত সোমবার ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এএফপিচারজনের মৃত্যুদণ্ডচীনে গত বছরের জুলাই মাসের দাঙ্গায় জড়িত থাকার দায়ে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচির আদালত গত সোমবার এ রায় দেন। গতকাল মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। মুসলিম উইঘুর ও চীনের হান সম্প্রদায়ের মধ্যে সংঘটিত ওই দাঙ্গায় প্রায় ২০০ জন নিহত ও এক হাজার ৬০০ জন আহত হয়। ওই ঘটনায় সোমবার পর্যন্ত ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এএফপিপাচারকারীর সাজাঅন্তর্বাসের ভেতরে ৪৪টি টিকটিকি ঢুকিয়ে পাচার করার দায়ে জার্মানির এক ব্যক্তিকে ১৪ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন নিউজিল্যান্ডের আদালত। হান্স কার্ট কুবুস (৫৮) নামের ওই জার্মান নাগরিক টিকটিকির ব্যবসা করার কথা স্বীকার করেছেন। কুবুসকে গত মাসে নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের শহর ক্রিস্টচার্চ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ৪৪টি টিকটিকি হাতে সেলাই করা ছোট প্যাকেটে ভরে তা অন্তর্বাসে লুকিয়ে রাখেন। এএফপিরাজহাঁস উদ্ধারে দমকলজার্মানির হর্নবাগের অয়ে নদী থেকে একটি রাজহাঁস উদ্ধার করেছেন দমকল বাহিনীর আট সদস্য। বরফ জমা নদীর তীরে ঘুমন্ত অবস্থায় রাতের কোনো এক সময় রাজহাঁসটি নদীতে পড়ে যায়। সকালে হ্যান্স ল্যাঙ্গার নামের এক ব্যক্তির কুকুর রাজহাঁসটি দেখে উঁকি দেয়। হ্যান্স দেখতে পান, রাজহাঁসটির পুরো পা বরফে জমে গেছে এবং নড়াচড়া করতে পারছে না। এর পর হাঁসটি উদ্ধারে পুলিশ আসে। পুলিশ ব্যর্থ হলে ডাকা হয় দমকল বাহিনীকে। অ্যানানোভামুক্তি দেওয়ার সম্ভাবনাভারতের বিভিন্ন রাজ্যে বিচারের অপেক্ষায় থাকা অন্তত এক লাখ ৭৫ হাজার বন্দীকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে মুক্তি দেওয়া হতে পারে। দেশটির কেন্দ্রীয় আইনমন্ত্রী ভিরাপ্পা মৌলি গত সোমবার জানান, বিচারাধীন হিসেবে পরিচিত রিমান্ডে থাকা আড়াই লাখের বেশি বন্দীর মধ্যে অন্তত এক লাখ ৭৫ হাজার বন্দীকে মুক্তি দেওয়া হতে পারে। এর মধ্যে কিছু বিদেশি বন্দীও রয়েছে। মানবাধিকারকর্মীদের আন্দোলনের ফলে সরকার এ মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। এএফপিকুকুর-বিড়ালের মাংসচীনাদের জনপ্রিয় খাবারের মধ্যে ছিল কুকুর ও বিড়ালের মাংস। তবে কিছু দিন পর তাদের খাবারের তালিকা থেকে ওই দুটি প্রাণীর মাংস বাদই দিতে হবে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গতকাল মঙ্গলবার জানায়, প্রাণী হত্যা বন্ধ করতে চীনে প্রথমবারের মতো আইন হচ্ছে। আইন পাস হওয়ার পর কোনো ব্যক্তি তা অমান্য করলে ৭৩০ মার্কিন ডলার জরিমানা ও ১৫ দিন কারাদণ্ড দেওয়া হতে পারে। আইনটির খসড়া তৈরি হয়েছে। তবে কবে পাস হবে তা জানা যায়নি। এএফপি