সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলভা অসুস্থব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা গত বুধবার উচ্চ রক্তচাপের কারণে হাসপাতালে ভর্তি হন। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে বিমানে ওঠার পরই হঠাত্ অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সিলভা দুর্বল ও অসুস্থবোধ করছেন। বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে প্রেসিডেন্টের বদলে কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট হেনরিক মেরিলেস যোগ দেবেন। বিবিসি।ব্ল্যাকবক্স উদ্ধারভূমধ্য সাগরে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বিমানের ব্ল্যাকবক্স বা রেকর্ডারের সন্ধান পাওয়া গেছে। উদ্ধারকারী দল লেবাননের রাজধানী বৈরুতের ১০ কিলোমিটার পশ্চিমে ১ দশমিক ৩ কিলোমিটার পানির নিচে এটির সন্ধান পেয়েছে। এটি এখন উদ্ধারের চেষ্টা চলছে। ইথিওপিয়া এয়ারলাইনসের ওই ফ্লাইটটিতে ৯০ জন যাত্রী ছিল। তাদের সবাই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ পাওয়া গেছে। গত সোমবার আদ্দিস আবাবা যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। বিবিসি।