সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামার অডিও টেপআল-জাজিরা টেলিভিশন গতকাল শুক্রবার জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের নতুন একটি অডিও টেপ প্রচার করেছে। এতে পৃথিবীর তাপমাত্রা বাড়ার জন্য বিশ্বের শিল্পোন্নত দেশগুলোকে দায়ী করেন ওসামা। মার্কিন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ কিয়োটো প্রটোকলে স্বাক্ষর না করায় তাঁর কঠোর সমালোচনাও করেন তিনি। এ সময় ‘দাসত্ব’ ত্যাগ করে মার্কিন ডলার বয়কট করতে সবার প্রতি আহ্বান জানান ওসামা বিন লাদেন। এএফপি।আহ্বানকম্বোডিয়া থেকে জোর করে চীনে ফেরত পাঠানো ২০ জন মুসলিম উইঘুরের ভাগ্যে কী ঘটেছে, তা প্রকাশ করতে চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। চীনের জিনজিয়াং এলাকায় দাঙ্গার পর ওই ২০ ব্যক্তি কম্বোডিয়ায় আশ্রয় নিয়েছিল। চীন সরকারের চাপে গত ১৯ ডিসেম্বর কম্বোডিয়া তাদের ফেরত পাঠায়। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার অ্যাডভোকেসি ডিরেক্টর সোফি রিচার্ডসন ওই ব্যক্তিদের স্বজন ও জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে তাদের দেখা করতে দেওয়ারও আহ্বান জানান। এএফপি।দুঃখ প্রকাশইন্দোনেশিয়া গত বুধবার নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর সময় তা জাভা প্রদেশের একটি বাড়িতে পড়ে এক দম্পতি আহত হয়েছেন। গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যানি সুলাসওয়াতি বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর সময় প্রচণ্ড বাতাসের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ওই দম্পতিকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’ এএফপি।