সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক মহড়াথাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের সেনাদের সঙ্গে মার্কিন সামরিক বাহিনী গতকাল সোমবার প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তাদের বৃহত্তম সামরিক মহড়া শুরু করেছে। মহড়া চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমবারের মতো মহড়ায় অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া। থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় রায়ং প্রদেশে বার্ষিক এ প্রশিক্ষণ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এরিক জি জন বলেন, ‘কোবরা গোল্ড’ শীর্ষক এই মহড়া এবার ২৯তম বছরে পদার্পণ করেছে। এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে মার্কিন সামরিক অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র এ মহড়ার আয়োজন করে আসছে। এএফপি।উত্তর কোরিয়ায় প্রতিনিধিদক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল যৌথ শিল্প স্থাপনাবিষয়ক আলোচনার জন্য গতকাল সোমবার উত্তর কোরিয়ায় গেছে। সমুদ্রসীমার কাছে গত সপ্তাহে উত্তর কোরিয়ার গোলাবর্ষণে উত্তেজনা দেখা দেওয়া সত্ত্বেও তারা এ সফর করছে। দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণবিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, গত ২১ জানুয়ারি এক ব্যর্থ আলোচনার পর দক্ষিণ কোরিয়ার ১৭ কর্মকর্তা এ বিষয়ে পুনরায় বৈঠক করতে উত্তরের কায়েসং স্টেটে গেছেন। এএফপি।ফিলিপাইনে ব্যবসায়ী নিহতফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তরাঞ্চলের একটি হোটেল থেকে বের হওয়ার পর অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ক্যাং হা ইয়ং (৫০) নামের দক্ষিণ কোরিয়ার এক ব্যবসায়ী নিহত হয়েছেন। অ্যাঞ্জেলেস সিটি পুলিশের কর্মকর্তা সিনিয়র সুপারিনটেনডেন্ট দানিলো বাউতিসতা বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ হামলার কারণ অনুসন্ধান করছে। হামলার পেছনে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বীদের কোনো যোগসূত্র রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। এএফপি।