সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
কারজাইয়ের বন্ধু নিহতআফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় সহিংসপূর্ণ প্রদেশ কান্দাহারে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের একজন ঘনিষ্ঠ বন্ধুকে গুলি করে হত্যা করা হয়েছে। বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে ৩৫ বছরের উপজাতীয় নেতা মোহাম্মদকে গুলি করে হত্যা করে। প্রেসিডেন্ট কারজাইয়ের ছোট ভাই এ ঘটনা নিশ্চিত করে বলেছেন, মোহাম্মদ ছিলেন প্রেসিডেন্ট কারজাইয়ের খুবই ঘনিষ্ঠ বন্ধু। এ ছাড়া এ হামলার ঘটনায় মোহাম্মদের গাড়িচালক নিহত ও তাঁর ভাই আহত হয়েছেন। এএফপি। ভূমিকম্পপাপুয়া নিউগিনিতে গতকাল মঙ্গলবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে সুনামি দেখা দেওয়া বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভূতত্ত্ববিদেরা বলেছেন, গতকাল স্থানীয় সময় সকাল আটটা ২৮ মিনিটে আরাওয়া থেকে ১২৫ কিলোমিটার পশ্চিমে সমুদ্রের ৩৩ কিলোমিটার গভীরে ভূমিকম্প আঘাত হানে। ভূকম্পবিদ লরেন্স অ্যান্টন বলেন, মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে। তবে এতে সুনামির সৃষ্টি হয়নি। এমনকি কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। এএফপি।চরমপন্থীর মৃত্যুসৌদি আরবের তালিকাভুক্ত একজন চরমপন্থী মারা গেছেন বলে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে। এসআইটিই নামে ওই সংস্থা বলেছে, ইন্টারনেটে চরমপন্থীদের ব্যবহূত আল ফাল্লুজাহ ফোরামের এক সদস্যের বার্তায় ওই চরমপন্থীর মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। তাঁর নাম মুহাম্মদ বিন আল-মুতলাক। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেননি ফোরামের সদস্য। সৌদি সরকারের তালিকাভুক্ত ৮৫ জন চরমপন্থীর মধ্যে মুতলাকের অবদান ছিল ৭৪তম। এএফপি। শিগগির কার্যকরইরানে গত বছরের নির্বাচন-পরবর্তী বিক্ষোভের ঘটনায় অংশ নেওয়া আরও নয় ব্যক্তির মৃত্যুদণ্ড শিগগিরই কার্যকর করা হবে। বার্তা সংস্থা ফারস গতকাল মঙ্গলবার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে। পবিত্র কোম নগরে গত সোমবার বিচার বিভাগের উপপ্রধান ইব্রাহিম রাইসি বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় ইতিমধ্যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আরও নয়জনের মৃত্যুদণ্ড শিগগিরই কার্যকর করা হবে। এএফপি।