সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফল উড্ডয়নআন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে রাশিয়ার একটি মালবাহী নভোযান সফল উড্ডয়ন করেছে। নভোযানটি কাজাখস্তানের বৈকোনুর থেকে গতকাল বুধবার যাত্রা শুরু করে। কর্তৃপক্ষের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, নভোযানটি পূর্বপরিকল্পনামতো কাজ করছে। এটি কাল শুক্রবার আইএসএসে নোঙর করবে। নভোযানটি আইএসএসে অবস্থানরত বিজ্ঞানীদের জন্য চিকিত্সা ও খাদ্যসামগ্রী, কাপড়, পানি, চকলেট, মিষ্টি, রুশ চলচ্চিত্রের ডিভিডি, জ্বালানিসহ প্রায় দুই দশমিক সাত টন মালামাল নিয়ে যাচ্ছে। এএফপি।১৮ হাজার সেনাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশিত অতিরিক্ত ৩০ হাজার সেনার মধ্যে প্রায় ১৮ হাজার সেনা চলতি বছরের বসন্তের শেষ নাগাদ আফগানিস্তানে পৌঁছাবে। পেন্টাগন গত মঙ্গলবার এ তথ্য দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ মাইক মুলেন কংগ্রেসের একটি কমিটিতে বলেন, তালেবান জঙ্গিরা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের ঘাঁটিতে তাদের অবস্থান শক্ত করেছে। দেশটির বেশির ভাগ প্রদেশেই তাদের প্রভাব বাড়ছে। তাদের মোকাবিলা করতেই সেখানে যাবে এই বাড়তি সেনারা। রয়টার্স।ভারতের সহায়তাভূমিকম্পবিধ্বস্ত হাইতিকে ৫০ লাখ ডলার সহায়তা দিয়েছে ভারত। হাইতিতে জাতিসংঘের দূত লিও মেরোরেসের হাতে গতকাল বুধবার এ অর্থ তুলে দেওয়া হয়। জাতিসংঘের ভারতীয় দূত হরদীপ সিংহ জানিয়েছেন, নয়াদিল্লি হাইতির বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণে এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দিতে বদ্ধপরিকর। কয়েক মাসের মধ্যে হাইতিতে আরও সহায়তা পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের। গত মাসে হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে প্রায় দুই লাখ মানুষ প্রাণ হারায়। পিটিআই।আটকতাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেখানকার সাবেক সামরিক গোয়েন্দাপ্রধান কি কুয়াং-মিংকে দুর্নীতির অভিযোগে আটক করা হয়েছে। তিনি সরকারি অর্থ আত্মসাত্ করেছেন বলে অভিযোগ রয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল বুধবার এ কথা জানান। এইফপি।