সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
আটটি যুদ্ধবিমানপেরুকে বিনা মূল্যে আটটি যুদ্ধবিমান দিচ্ছে দক্ষিণ কোরিয়া। মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে অস্ত্র চুক্তি উত্সাহিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম য়ুন সুক গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। রাজধানী লিমার একটি বিমানঘাঁটিতে গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে বিমানগুলো পেরু কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা ছিল। এ-৩৭ বি ড্রাগনফ্লাই নামের ওই বিমানগুলো ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনেছিল সিউল। এএফপি।হাঙ্গরের আক্রমণেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হাঙ্গরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম গত বুধবার এ তথ্য দিয়েছে। উপকূলরক্ষীরা ওই ব্যক্তিকে মিয়ামি দ্বীপের প্রায় ৯০ মাইল দূরের স্টুয়ার্ট সৈকত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি সাগরে সার্ফিং করার একপর্যায়ে হাঙ্গরের কবলে পড়েন। এএফপি।সিউল যাবেন আব্বাসফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী সপ্তাহে দুই দিনের এক সরকারি সফরে দক্ষিণ কোরিয়া যাবেন। সিউল কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, মাহমুদ আব্বাস আগামী বুধবার সিউল পৌঁছাবেন। সফরকালে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুংবাক ও প্রধানমন্ত্রী চুং উন-চ্যানের সঙ্গে বৈঠক করবেন। এএফপি।জীবন্ত কবরপরিবারের সম্মান বাঁচানোর নামে তুরস্কে এক তরুণীকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। তার নাম মেদাইনে মেমে (১৬)। দেশটির কাহতা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মেদাইনের বাবা ও দাদাকে গ্রেপ্তার করা হয়েছে। সে দেশের বার্তা সংস্থা আনাতোলিয়া গতকাল বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, মেদাইনে মেমের বাবা বলেছেন, তাঁর মেয়ের একাধিক ছেলেবন্ধু ছিল। এতে পরিবারে অশান্তি নেমে আসে। একপর্যায়ে তাকে জীবন্ত কবর দেওয়া হয়। এএফপি।