সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
মৃত্যুদণ্ড বহালকলকাতার মার্কিন তথ্যকেন্দ্রে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত দুই সন্ত্রাসী আফতাব আনসারী ও জামির উদ্দিন নাসিরের মৃত্যুদণ্ডের আদেশ গতকাল বহাল রেখেছেন কলকাতা হাইকোর্ট। ২০০২ সালের ২২ জানুয়ারি আন্তর্জাতিক সন্ত্রাসী আফতাব আনসারীর নির্দেশে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার অদূরে মার্কিন তথ্যকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের ওপর বন্দুক নিয়ে অতর্কিত হামলা চালায় তাঁর বাহিনী। এতে নিহত হন পুলিশের ছয়জন সদস্য। মামলায় সাত আসামীর বাকি পাঁচজনের মধ্যে তিনজনের যাবজ্জীবন ও দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়। কলকাতা প্রতিনিধি।মার্কিন সেনা নিহতআফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বোমা হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছে। ন্যাটোর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্সের (আইএসএএফ) এক বিবৃতিতে জানানো হয়, গতকাল দূর নিয়ন্ত্রিত বোমা হামলায় ওই মার্কিন সেনা নিহত হয়। চলতি বছর এ পর্যন্ত দেশটিতে বিদেশি সেনার নিহতের সংখ্যা ৫৭-তে গিয়ে দাঁড়াল। একই দিন দেশের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের লস্কর গায় বোমা হামলায় দুই ব্যক্তি নিহত ও ২৬ জন আহত হয়। এএফপি।তুষার-উত্সবজাপানের সাপোরোয় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী তুষার-উত্সব। বরফের তৈরি ২৯০টি ভাস্কর্য প্রদর্শনী চলছে। এর মধ্যে কোনো কোনোটির উচ্চতা ১৫ মিটারের বেশি।আর অন্য মূর্তিগুলো এতটাই জীবন্ত যে স্থানীয় এবং বিদেশি দর্শকেরা তা দেখে তাজ্জব বনে যাচ্ছেন। সূর্য ডুবে যাওয়ার পর বরফ মূর্তিগুলো একদমই অন্য রূপ ধারণ করে, রঙিন আলোর ঝলকানিতে সেগুলো যেন প্রাণের ছোঁয়া পায়। ১৯৫০ সাল থেকে জাপানে এ উত্সব পালিত হয়ে আসছে। রয়টার্স অনলাইন।গ্রেপ্তারি পরোয়ানাফিলিপাইনের এক সিনেটরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। ১০ বছর আগে সালভাদোর দ্যাসার নামের একজন সংবাদকর্মীকে খুন করার অভিযোগে সিনেটর প্যানফিলো ল্যাকসনের বিরুদ্ধে গত শুক্রবার আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এএফপি। পুরস্কার বাতিলঅস্ট্রেলিয়া-এশিয়া সাহিত্য-বিষয়ক পুরস্কার (এএএলএ) বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়েস্ট অস্ট্রেলিয়া বলেছে, এ পুরস্কার অব্যাহত রাখার মতো সামর্থ্য তাদের নেই। ২০০৮ সালে এ অঞ্চলের জন্য সাহিত্যে সর্বোচ্চ ‘এএএলএ’ পুরস্কার চালু করা হয়। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ৯৫ হাজার ৫০২ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হতো। কিন্তু ওয়েস্ট অস্ট্রেলিয়ার বর্তমান রক্ষণশীল সরকার বলছে, অর্থনৈতিক মন্দার মধ্যে পুরস্কারের এ অর্থ অন্যত্র খরচ করাটাই হবে উত্তম। এএফপি।২৩ জন নিহতপাকিস্তানের করাচিতে দুটি আত্মঘাতী বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, করাচির ব্যস্ততম রাস্তায় একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় নারী ও শিশুসহ ১২ জন নিহত হন। দ্বিতীয় হামলাটি চালানো হয়, জিন্নাহ হাসাপতালে এতে ১১ ব্যক্তি নিহত হয়। এএফপি।