সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
শেষকৃত্যানুষ্ঠানেপাকিস্তানের করাচিতে দুটি আত্মঘাতী বোমা হামলায় শিয়া সম্প্রদায়ের নিহত ১৪ জনের শেষকৃত্যানুষ্ঠানে গতকাল শনিবার হাজার হাজার মানুষ যোগ দিয়েছে। গত শুক্রবারের ওই দুটি হামলায় মৃতের সংখ্যা গত রাত পর্যন্ত ৩১ জনে দাঁড়ায়। শুক্রবার হামলাকারী জঙ্গি প্রথমে একটি যাত্রীবাহী বাসে হামলা চালায়। পরে আহত ব্যক্তিদের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে জঙ্গিরা দ্বিতীয়বারের মতো হামলা চালায়। করাচি প্রদেশ সরকারের মুখপাত্র জামিল সুমরো জানান, এসব আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭০ জন আহত হয়েছে। এএফপি।কারাদণ্ডযুক্তরাষ্ট্রের একটি আদালত সে দেশে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার দায়ে মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাটের ভাইকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা গত শুক্রবার জানিয়েছেন, কলোরাডোর এক ফেডারেল বিচারক কলম্বিয়ার মাদক চক্রের হোতা রাফায়েল কারো কুয়িনটেরোর ভাই মিগুয়েল কারো কুয়িনটেরোকে বৃহস্পতিবার এ কারাদণ্ডাদেশ দেন। কুয়িনটেরো স্বীকার করেছেন, তিনি ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ১০০ টনের বেশি মাদকদ্রব্য পাচার এবং মেক্সিকোতে ১০ কোটি ডলারের বেশি অর্থ পাঠিয়েছেন। এএফপি