সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
বাঘের সঙ্গে লড়াইমালয়েশিয়ার উত্তরাঞ্চলের পেরাক প্রদেশের ইয়ক মেনেহ নামের এক ব্যক্তি খাদ্যের সন্ধানে বনে ঢোকেন। এ সময় হঠাত্ একটি বাঘ তাঁকে আক্রমণ করে বসে। আত্মরক্ষার জন্য তাঁর সঙ্গেও কিছু ছিল না। কী আর করা, বাঘ যখন তাঁকে চেপে ধরে, মেনেহ তখন আঁকড়ে ধরেন একটি পাথর। ওই পাথর দিয়েই বাঘের মাথায় হানেন একটার পর একটা আঘাত। শেষ পর্যন্ত বাঘ তাঁকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ততক্ষণে অবশ্য মেনেহর পিঠে বড় ক্ষতের সৃষ্টি হয়েছে। বাঘের থাবায় হাত-পাও জখম হয়। এ ঘটনা ঘটে গত শনিবার। পরে আহত মেনেহকে তাঁর স্ত্রী ও আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এএফপি।স্বাগত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন ইন্দোনেশিয়া সফরকে স্বাগত জানিয়েছে দেশটির বৃহত্ মুসলিম সংগঠন নাদলাতুল ইলামা। আগামী মাসে ওবামার ইন্দোনেশিয়া সফরের কথা রয়েছে। সংগঠনের চেয়ারম্যান হাসিম মুজাদি বলেন, ওবামার এ সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্কের উন্নয়ন ঘটাবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সময় মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের অবনতি ঘটেছিল, এ সফরের মধ্য দিয়ে তা অনেকখানি উন্নত হবে। এএফপি।ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষাপরমাণু অস্ত্র বহনযোগ্য অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। গতকাল রোববার উড়িষ্যা রাজ্যের হুইলার দ্বীপে এ পরীক্ষা চালানো হয়। এমন এক সময় এ পরীক্ষা চালানো হলো, যখন পাকিস্তানের সঙ্গে থেমে থাকা সংলাপ শুরুর প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য এ ক্ষেপণাস্ত্র তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এএফপি।সংশোধনীগতকাল প্রথম আলোর সারা বিশ্ব পাতায় ‘ওবামার শিল্পকলা ও মানবিকবিষয়ক কমিটিতে ঝুম্পা লাহিড়ি’ শিরোনামের সংবাদে ঝুম্পা লাহিড়ির পুলিত্জার পুরস্কারজয়ী বইটির নাম ভুলবশত ইন্টারপ্রেটর অব মালদ্বীবস ছাপা হয়েছে। বইটির সঠিক নাম হবে ইন্টারপ্রেটার অব ম্যালাডিজ। বি.স.