সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানের চাকায় মৃতদেহজাপানে একটি বিমানের চাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। নিউইয়র্ক থেকে ডেল্টা এয়ারলাইনসের ওই বিমানটি গতকাল সোমবার টোকিওর নারিতা বিমানবন্দরে অবতরণের পরই লাশটি উদ্ধার করা হয়। তবে মৃত ব্যক্তির পরিচয় তাত্ক্ষণিকভাবে উদ্ধার করতে পারেনি জাপানি কর্তৃপক্ষ। তাঁর সঙ্গে কোনো পাসপোর্টও ছিল না। পরিচয় উদ্ধারের জন্য তারা যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। চিকিত্সকেরা অতি ঠান্ডা ও অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। এএফপি।কলেরার প্রাদুর্ভাবপাপুয়া নিউগিনিতে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গতকাল সোমবার পর্যন্ত সেখানে দুই হাজার মানুষ আক্রান্ত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (উব্লিউএইচও) জানিয়েছে। সংস্থাটি এ জন্য দেশটির অস্বাস্থ্যকর পয়োনিষ্কাশনব্যবস্থাকে দায়ী করেছে। গত ৫০ বছরের মধ্যে গত জুলাই মাসে দেশটির উত্তরাঞ্চলের মোরোবি প্রদেশে প্রথম কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। পরে তা ছড়িয়ে পড়ে উত্তর উপকূলীয় মাডাং থেকে পূর্ব সেপিক পর্যন্ত। উব্লিউএইচওর প্রতিনিধি ইগিল সরেনসন জানান, কলেরায় এ পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এএফপি।সাততলা থেকে নিক্ষেপহংকংয়ের একটি বিপণিকেন্দ্রের সাততলা থেকে একজন নারী (৪১) তাঁর চার বছর বয়সী মেয়েকে নিক্ষেপ করে নিজে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। গত রোববার এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, এ ঘটনায় মেয়েটি একটি জালের ওপর আটকে পড়ায় বেঁচে গেছে এবং তেমন কোনো আঘাত পায়নি, কিন্তু মেয়েটির মা জাল ছিঁড়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। এএফপি।