সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিলারির সফরকাতার ও সৌদি আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আগামী ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি তিনি দেশ দুটি সফর করবেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পি জে ক্রাউলি জানিয়েছেন, ১৪ ফেব্রুয়ারি তিনি কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি এবং প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এরপর ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুই দিন সৌদি আরব সফরকালে দেশটির বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ এবং পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স আল-ফয়সালের সঙ্গে বৈঠক করবেন। পিটিআই। গাজায় বোমাবর্ষণগাজার দক্ষিণাঞ্চলে গত মঙ্গলবার রাতভর বোমা বর্ষণ করেছে ইসরায়েলি জঙ্গি বিমান। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী গতকাল বুধবার জানিয়েছে, গাজা থেকে কয়েক দিন ধরে রকেট নিক্ষেপের জবাবে তারা বোমা ফেলেছে। তবে গাজা থেকে ছোড়া রকেটে কেউ হতাহত হয়নি। এএফপি।আইএসএসে এনডেভরনির্ধারিত সময় অনুযায়ী, গতকাল বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) সঙ্গে যুক্ত হয়েছে মহাশূন্য খেয়াযান এনডেভর। মার্কিন মহাকাশ সংস্থা গতকাল এ কথা জানিয়েছে। গত সোমবার আইএসএসের উদ্দেশে যাত্রা করেছিল এনডেভর। এএফপি।বার্ড ফ্লুর আশঙ্কায়ভিয়েতনাম সরকার নতুন চান্দ্রবছরের প্রাক্কালে বার্ড ফ্লুর সংক্রমণ রোধে হাজার হাজার হাঁস-মুরগি নিধন করেছে। ভিয়েতনামবাসীর কাছে নববর্ষের উত্সবে হাঁস-মুরগির মাংস খুবই জনপ্রিয়। গত রোববার দেশটিতে নববর্ষ শুরু হচ্ছে। তাই নববর্ষ সামনে রেখে সরকার ছয়টি প্রদেশের জনগণের মধ্যে ভয়াবহ বার্ড ফ্লুর বিস্তার রোধের চেষ্টা চালাচ্ছে। ভিয়েতনামের কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় হা টিঞ্চ প্রদেশে প্রায় তিন হাজার ৬০০ হাঁস-মুরগির রক্তে বার্ড ফ্লুর জীবাণু পাওয়া গেছে। সেখানে ১৪ হাজারেরও বেশি হাঁস-মুরগি নিধন করা হয়েছে। এএফপি।