সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
কিমকে বানের চিঠিজাতিসংঘের মহাসচিব বান কি মুন উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলকে একটি চিঠি পাঠিয়েছেন। জাতিসংঘের একটি প্রতিনিধিদল এ চিঠি নিয়ে গেলে উত্তর কোরিয়ার দ্বিতীয় নেতা কিম ইয়ং নাম তা গ্রহণ করেন। বান কি মুনের পক্ষ থেকে একটি উপঢৌকনও দেওয়া হয়। জাতিসংঘের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন রাজনীতিবিষয়ক মহাসচিব লিন পেসকো। তিনি চার দিনের সফরে গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়ায় পৌঁছান। এ সময় তিনি দেশটির পরমাণু অস্ত্রের বিষয় নিয়ে সর্বোচ্চ নেতাদের সঙ্গে কথা বলবেন। এএফপি।দুঃখ প্রকাশজাপানের পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদা তাঁর দেশের পক্ষে কোরীয়দের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। জাপানের কোরিয়া দখলের শততম বার্ষিকীতে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউ মায়ুং-হনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ওকাদা এ দুঃখ প্রকাশ করেন। ওকাদা বলেন, এটা ছিল কোরিয়ানদের জন্য বেদনাদায়ক এক সময়। জাপান অবশ্যই ইতিহাস অস্বীকার করবে না। এএফপি