সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্য টার্মিনাল’টোকিওর একটি বিমানবন্দরে তিন মাসেরও বেশি সময় অবস্থানের পর এক চীনা মানবাধিকারকর্মী স্বদেশের উদ্দেশে যাত্রা করেছেন। চীনা কর্তৃপক্ষ তাঁকে দেশে ফিরতে দিতে অস্বীকৃতি জানানোর পর গত নভেম্বরের শুরুতে নারিতা বিমানবন্দরে তাঁবু গেড়ে বসেন ওই মানবাধিকারকর্মী। এত দিন পর্যন্ত যাত্রী ও সমর্থকদের দেওয়া খাবার ও সরবরাহ দিয়ে জীবন ধারণ করেছিলেন তিনি। অবশেষে চীনা কর্তৃপক্ষের সবুজ সংকেত পেয়ে গতকাল শুক্রবার সাংহাইগামী বিমানে ওঠেন তিনি। তাঁর ওই ঘটনা হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র দ্য টার্মিনাল-এর কথা স্মরণ করিয়ে দেয়। এএফপি।পান্ডার বংশবৃদ্ধিপান্ডা জোড়া তুয়ান তুয়ান ও ইউয়ান ইউয়ান। ২০০৮ সালের শেষ দিকে চীন থেকে ওই পান্ডা জোড়াকে তাইওয়ানের একটি চিড়িয়াখানায় নেওয়ার পর তাদের দেখতে হুমড়ি খেয়ে পড়ে লাখো দর্শনার্থী। আসন্ন চান্দ্রবর্ষে ওই জুটিকে একান্ত কিছু সময় কাটানোর সুযোগ দেওয়া হবে। উদ্দেশ্য বাচ্চা উত্পাদন। এএফপি।ইংরেজি ভাষার টিভিআন্তর্জাতিক দর্শকদের মিয়ানমানের জীবনাচার সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে আগামী মাসে ইংরেজি ভাষার ২৪ ঘণ্টার টেলিভিশন চ্যানেল চালু করতে যাচ্ছে মিয়ানমার। গত বৃহস্পতিবার দেশটির সরকারি পত্রিকা নিউ লাইট অব মিয়ানমার জানায়, আন্তর্জাতিক দর্শক ও মিয়ানমারের প্রবাসীদের জন্য ‘মিয়ানমার ইন্টারন্যাশনাল’ চ্যানেলে বিনোদনমূলক অনুষ্ঠান, খবর ও তথ্যচিত্র দেখানো হবে। ২৭ মার্চ নিয়মিত সম্প্রচার শুরু হবে। এএফপি।নিহত ১৪পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বান্নুতে গত বৃহস্পতিবার কয়েক মিনিটের ব্যবধানে চালানো দুটি বোমা হামলায় নয়জন পুলিশ ও পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। গতকাল কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। প্রথম হামলাকারী একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে নিজেকে উড়িয়ে দেয়। এর আট মিনিট পর স্থানীয় পুলিশ-প্রধান ইকবাল মারওয়াত সেখানে পৌঁছালে অপর এক আত্মঘাতী হামলাকারী দ্বিতীয় বিস্ফোরণ ঘটায়। এএফপি।সংশোধনীগতকাল শুক্রবার সারা বিশ্ব পাতায় ‘মাই নেম ইজ খান ছবির মুক্তি আজ’ শীর্ষক সংবাদের এক জায়গায় ছাপা হয়েছে, ‘ছবিটিতে পাকিস্তানের ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার প্রতি সমর্থন জানানো হয়।’ আসলে বাক্যটি হবে, ছবিটি মুক্তির আগে এক মন্তব্যে শাহরুখ খান পাকিস্তানের ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার প্রতি জোর সমর্থন জানান। বি. স.