সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমকির মুখেচীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত আর তুষারঝড়ের কারণে দেশটির নববর্ষ পালন হুমকির মুখে পড়েছে। আবহাওয়াবিদেরা জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে নববর্ষ পালনের জন্য বাড়িমুখো নাগরিকেরা দুর্ভোগের মুখে পড়তে পারে। ১৩০ কোটি জনসংখ্যার এ দেশটিতে নতুন চন্দ্রক পালন একটি অন্যতম উত্সব। এ উত্সবে সবাই নিজেদের পরিবারের সঙ্গে একত্র হয়। এএফপি।বিমান চলাচল বন্ধক্যারিবীয় দ্বীপ মন্টসেরাতে অগ্ন্যুত্পাতের কারণে গত শুক্রবার অ্যান্টিগুয়ায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরির পর্যবেক্ষকেরা জানান, গত বৃহস্পতিবার অগ্ন্যুত্পাত শুরু হলে এর লাভার শিখা ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার ওপরে উঠে যায়। এ কারণে ওই অঞ্চলের সবচেয়ে বড় এয়ারলাইন লিয়াট অ্যান্টিগুয়ার ভিসি বার্ড আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেয়। এএফপি।আহ্বানশিশুদের অস্বাভাবিক মুটিয়ে যাওয়া ঠেকাতে জন্মের পর থেকেই উদ্যোগ নেওয়ার জন্য মা-বাবার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একদল চিকিত্সক। তাঁরা এক জরিপে দেখেন, মার্কিন শিশুদের প্রায় অর্ধেকই দুই বছর বয়সের আগেই মুটিয়ে যায়। তাদের মধ্যে অনেক শিশু মুটিয়ে যায় মাত্র তিন মাস বয়সে। সম্প্রতি ক্লিনিক্যাল পেডিয়্যাট্রিকসে এ জরিপ প্রকাশ করা হয়। এএফপি।ঘোষণাআইভরি কোস্টের প্রেসিডেন্ট লরেন্ট জিবাগবো দেশটির পার্লামেন্ট ও ইলেক্টোরাল কমিশন ভেঙে দিয়েছেন। গত শুক্রবার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে তিনি এ ঘোষণা দেন। দেশটির প্রধানমন্ত্রী গুইলমে সরোকে কাল সোমবারের মধ্যে নতুন সরকার গঠন ও স্বাধীন ইলেক্টোরাল কমিশন গঠনের জন্য নতুন কার্যবিধি প্রণয়নের আহ্বান জানান। প্রেসিডেন্ট জিবাগবো বলেন, স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। এএফপি।