সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
পাঁচ জঙ্গি নিহতপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত এলাকায় গতকাল রোববার মার্কিন চালকবিহীন বিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত তিনজন। মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে, নিহত ব্যক্তিরা সবাই জঙ্গি। উত্তর ওয়াজিরিস্তানের মিরালি শহরের জোর বাবার আইদাক গ্রামে জঙ্গিদের একটি প্রশিক্ষণশিবিরে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এলাকাটি তালেবান ও আল-কায়েদার শক্ত ঘাঁটি। ২০০৮ সালের আগস্ট থেকে এ অঞ্চলে চলা মার্কিন অভিযানে এ পর্যন্ত প্রায় ৭০০ জঙ্গি নিহত হয়েছে। এএফপি।অভিযোগইসরাইলের একজন জনপ্রিয় নেতার বিরুদ্ধে ধর্ষণ ও শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অন্তত ২১ জন নারীকে ধর্ষণ, ক্রীতদাস করে রাখা ও শারীরিক নির্যাতন চালিয়েছেন। তাঁর মধ্যে অনেক শিশু রয়েছে। তাঁর বিরুদ্ধে রাজধানী তেল আবিবের একটি আদালতে মামলাও হয়েছে। ওই ব্যক্তির নাম গোয়েল র্যাজন (৫৯)। মামলায় অভিযোগ করা হয়েছে, ভালোবাসার কথা বলে তিনি নারীদের ধর্ষণ ও নির্যাতন করতেন। এএফপি।খাতামিকে চিঠিইরানের বিরোধী দলের নেতা মেহেদি কাররোবির স্ত্রী ফাতেমা কাররোবি অভিযোগ করেছেন, সরকার তাঁর ছেলেকে গ্রেপ্তারের পর চরম নির্যাতন করেছে। এ জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে চিঠি লিখেছেন। খোলা চিঠিতি ফাতেমা দাবি করেন, ইরানের ইসলামি বিপ্লবের ৩১তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠান থেকে তাঁর ছেলে আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ওপর চরম নির্যাতন করা হয়। এএফপি।বিমানবন্দরে ত্রুটিসুদানের খার্তুম বিমানবন্দরে ত্রুটির কারণে একটি বিমান গত শনিবার দেশটির মধ্যাঞ্চলের একটি বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। এ বিমানটির যাত্রী ছিলেন আরব লিগের মহাসচিব আমর মুসা। সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর সফর শেষে ফেরার পথে মুসা বলেন, ‘আমরা খার্তুম বিমানবন্দরের বৈদ্যুতিক সমস্যায় পড়ি। পরে সুদানি কর্তৃপক্ষের অনুরোধে আল আবিয়াদ বিমানবন্দরে অবতরণ করি।’ এএফপি।হারিরির মৃত্যুবার্ষিকীবৈরুতের প্রধান স্কয়ারে গতকাল হাজার হাজার মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাদের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করেছে। দেশের বিপুলসংখ্যক মানুষ মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেয়। ক্ষমতাসীন কোয়ালিশনের নেতৃত্ব দিচ্ছেন রফিক হারিরির ছেলে বর্তমান প্রধানমন্ত্রী শাদ হারিরি। ২০০৫ সালে ভালোবাসা দিবসে ট্রাকবোমায় তাঁর বাবার নিহত হওয়ার জন্য শাদ প্রকাশ্যে দামেস্ককে দায়ী করেন। এএফপি।