সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলন স্থগিতহাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্র আগামী ১৪ এপ্রিল অনুষ্ঠেয় ‘হাইতিতে ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠন’বিষয়ক সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ডমিনিকান প্রজাতন্ত্রের অর্থনীতিবিষয়ক মন্ত্রী তেমিসতোলেস মন্তাস গত রোববার এ কথা জানান। তিনি বলেন, ক্যারিবীয় হিসপানোলা দ্বীপে এক দ্বিপক্ষীয় বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা এ সিদ্ধান্ত নেন। হাইতির প্রধানমন্ত্রী জ্যাঁ-মেরি বেলেরিভ এ বৈঠকে সভাপতিত্ব করেন। এএফপি।২৮ তিমির মৃত্যুনিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের সমুদ্রতীরে আটকা পড়ে ২৮টি তিমির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সরকারি কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে এ কথা জানান। সংশ্লিষ্ট কর্মকর্তা মার্ক টাউনসেন্ড সাউথল্যান্ড টাইমসকে বলেন, ‘তিমিগুলো স্টুয়ার্ট দ্বীপের উত্তর-পূর্বে ওয়েস্ট রুগেডি সমুদ্রতীরে আটকা পড়ে। পর্যটকদের কাছে খবর পেয়ে আমাদের কর্মীরা সেখানে যায়। কিন্তু তিমিগুলোকে বাঁচানো সম্ভব হয়নি।’ এএফপি।পাঁচ ব্যক্তির কারাদণ্ডআফগানিস্তান ও ইরাক যুদ্ধে অস্ট্রেলিয়ার অংশ নেওয়ার প্রতিবাদে হামলার চক্রান্ত করার দায়ে গতকাল সোমবার পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা সবাই সিডনির অধিবাসী। তবে তাঁদের নাম প্রকাশ করা হয়নি। গত অক্টোবরে অজ্ঞাত স্থানে হামলার প্রস্তুতির জন্য আগ্নেয়াস্ত্র, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহের অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে। এ পাঁচজনকে সর্বোচ্চ ২৩ থেকে ২৮ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। এএফপি।সমর্থন আদায়েইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর কঠোর অবরোধ আরোপে রাশিয়ার সমর্থন আদায়ে মস্কো গেছেন। দুই দিনের সফরে গতকাল সোমবার তিনি মস্কো পৌঁছান। নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। এক বছর আগে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি মস্কো সফর করছেন। এএফপি।