সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কার অনুষ্ঠানবিনোদনজগতের তারকাদের জন্য সবচেয়ে সম্মানজনক পুরস্কার ৮২তম অস্কার অ্যাওয়ার্ড আগামী ৭ মার্চ ঘোষণা করা হবে। অনুষ্ঠানের তিন সপ্তাহ আগে গত সোমবার অস্কার মনোনীত প্রতিযোগীদের এক অনানুষ্ঠানিক সমাবেশে আয়োজকেরা চূড়ান্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য সংক্ষিপ্ত ও সুমধুর করার জন্য তারকাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ উপলক্ষে অস্কার মনোনয়ন লাভকারী বিপুলসংখ্যক তারকা বার্ষিক ঘরোয়া অনুষ্ঠানে বেভারলি হিলটন হোটেলে সমবেত হন। এএফপি।জালিয়াতির দায়েজালিয়াতির মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে পাঁচ কোটি কানাডিয়ান ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে গত সোমবার কানাডিয়ান পুঁজিপতি বাট্রাম জোনসকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন কানাডার একটি আদালত। দেশটির ফৌজদারি আইনে আর্থিক অপরাধের সর্বোচ্চ শাস্তি ১৪ বছর। পুলিশ সূত্র জানায়, জোনস কমপক্ষে ১৫৮ জন বিনিয়োগকারীর সঙ্গে প্রতারণা করেছেন। প্রতারিতদের বেশির ভাগই কুইবেকের অবসরে যাওয়া ব্যক্তি। তাঁর জালিয়াতির ধরন অনেকটা ওয়াল স্ট্রিটের পুঁজিপতি বার্নার্ড ম্যাডফের মতো। এএফপি।প্রবৃদ্ধি প্রয়োজনভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে এবং বেকারত্ব সমস্যা মেটাতে শিল্পায়নে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৯ থেকে ১০ শতাংশ হওয়া জরুরি। গত সোমবার রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের বিশাখাপত্তম স্টিল প্লান্ট এবং স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের বিলয়েই স্টিল প্লান্টকে ট্রফি দেওয়ার সময় তিনি এ কথা বলেন। পিটিআই।