সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি মাইনকম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন গতকাল বুধবার সতর্ক করে দিয়ে বলেছেন, দেশজুড়ে এখনো লাখ লাখ স্থলমাইন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ কারণে ঝুঁকির মধ্যে রয়েছে হাজার হাজার পরিবার। তিনি বলেন, ২৫৮ বর্গমাইল এলাকা থেকে স্থলমাইন অপসারণ করা প্রয়োজন। জাপান সরকারের দেওয়া মাইন নিষ্ক্রিয়করণ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কম্বোডিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের সময় এসব মাইন পোঁতা হয়েছিল। এএফপি।সরবরাহে বিলম্বকারিগরি কারণে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইরানের কাছে সরবরাহে দেরি হচ্ছে। গতকাল বুধবার রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশনের উপপ্রধান আলেকজান্ডার ফোমিনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ‘কারিগরি সমস্যার কারণে ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্ব হচ্ছে। সমস্যা সমাধানের পর এগুলো ইরানের কাছে সরবরাহ করা হবে।’ এএফপি।মৃতদেহ উদ্ধারযুক্তরাষ্ট্রে বরফে আচ্ছাদিত একটি সুপ্ত আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারানো পর্বতারোহী জোসেফ বোহলিগের মৃতদেহ উদ্ধার করেছে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার। গত সোমবার তিনি একটি বরফের কার্নিশে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু হঠাত্ কার্নিশ ভেঙে তিনি মাউন্ট সেইন্ট হেলেনস আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে যান। গত মঙ্গলবার ২৪ ঘণ্টার ওই উদ্ধার অভিযান হতাশার মধ্য দিয়ে শেষ হয়েছে। এএফপি।