সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরোইন উদ্ধারশ্রীলঙ্কায় পুলিশ গতকাল বৃহস্পতিবার প্রায় ২৮ কেজি হেরোইন উদ্ধার করেছে। মাদক পাচারকারীরা শ্রীলঙ্কাকে ভারত থেকে মাদক পাচারের পথ হিসেবে ব্যবহার করে বলে ধারণা করা হয়। স্থানীয় পুলিশ পরিদর্শক লক্ষ্মণ রানাওয়ালারাচ্চি বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে গতকাল খুব ভোরে অভিযান চালিয়ে ওই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় সাত লাখ ৮০ হাজার ডলার। এএফপি।মেয়র প্রার্থী নিহতফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে বন্দুকধারীরা একজন মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা করেছে। গত বছর এক নির্বাচনী সহিংসতায় সেখানে ৫৭ জন নিহত হয়। হত্যাযজ্ঞের পর সেখানে জরুরি অবস্থা বলবত্ ছিল।স্থানীয় পুলিশ কর্মকর্তা সিনিয়র সুপারিনটেনডেন্ট উইলি দানগেন জানান, সিনসুয়াত আগামী ১০ মে অনুষ্ঠেয় স্থানীয় মেয়র নির্বাচনের পরিকল্পনা করেছিলেন। এএফপি।