সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
উদ্ধারপাকিস্তানের প্রত্যন্ত একটি গ্রামে তুষারধসে আটকা পড়া আরও সাতজনকে উদ্ধার করা হয়েছে। রাজধানী ইসলামাবাদের ১৪০ মাইল উত্তরে কোহিস্তান জেলার বাগরোডারা গ্রামে ওই তুষারধসের ঘটনা ঘটে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। স্থানীয় কর্মকর্তারা জানান, নিহতের সংখ্যা ৩০ জনে পৌঁছতে পারে। এ পর্যন্ত ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এএফপি।অপারেশন নিউ ডনইরাকে সামরিক অভিযানের নাম পরিবর্তন করে ‘অপারেশন নিউ ডন’ রাখার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের স্বাক্ষরিত পেন্টাগনের একটি স্মারক থেকে এ কথা জানা যায়। ওই স্মারক থেকে জানা গেছে, ‘অপারেশন ইরাকি ফ্রিডম’ পরিবর্তন করে নতুন ওই নাম রাখার প্রস্তাব অনুমোদন করেছে পেন্টাগন। এএফপি।নয় বছর পরফিলিপাইনে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি জঙ্গিগোষ্ঠীর সদস্য জুমাইডেইল আরাদকে গত বৃহস্পতিবার রাজধানী ম্যানিলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজন মার্কিন পর্যটককে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে নয় বছর ধরে খোঁজা হচ্ছিল। নৌবাহিনী জানায়, ম্যানিলার একটি ব্যস্ত সমুদ্রবন্দরে ঢোকার চেষ্টা করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এএফপি।নিহতের সংখ্যাপাকিস্তানের খাইবার অঞ্চলে গত বৃহস্পতিবার একটি পশুর হাটে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। গোয়েন্দা ও প্রশাসনের কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ১৪ জন উগ্রপন্থী ও ছয়জন স্থানীয় উপজাতীয় জনগোষ্ঠীর সদস্য।এএফপি।‘ভুলক্রমে’আফগানিস্তানে ন্যাটো বাহিনীর এক বিমান হামলায় ‘ভুলক্রমে’ সাত আফগান পুলিশ নিহত ও অপর দুজন আহত হয়েছে। ন্যাটো-নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে সংঘটিত ওই ঘটনার তাত্ক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছে। এএফপি।