সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘ উদ্ধারইন্দোনেশিয়ার বন্য পশু বিভাগের কর্মকর্তারা জাকার্তার উপকণ্ঠে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি বাঘ উদ্ধার করেছেন। একই সঙ্গে কর্মকর্তারা ওই বাড়ি থেকে বিলুপ্তপ্রায় বেশ কিছু কাকাতুয়া ও চারটি প্যারাডাইস বার্ড উদ্ধার করেন। জাকার্তার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রধান আরিফ তোয়েংকাজি জানান, বাড়িতে এসব পশুপাখি রাখা আইনত দণ্ডনীয়। এ অপরাধে ওই বাড়ির মালিকের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। এএফপি।প্যাকেজ ঘোষণাবারাক ওবামা যুক্তরাষ্ট্রের আবাসন সংকটে নেভাদার ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে ১৫০ কোটি ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছেন। আবাসন সংকটের ক্ষেত্রে নেভাদায়; বিশেষ করে বড় ধরনের ধস নামে। এই তহবিল বাড়ির মালিকদের বন্ধকী সম্পত্তি ফেরত পাওয়ার অধিকার হারানো থেকে রক্ষায় সহায়ক হবে উল্লেখ করে ওবামা গত শুক্রবার বলেন, এই কর্মসূচি বাড়ির মালিকদের তাঁদের বন্ধকি সম্পত্তির পাওনা পরিশোধের হুমকি মোকাবিলায়ও সহায়ক হবে। আবাসন খাতের মূল্য পতনের পর যাঁরা বাড়ির বর্তমান মূল্যের চেয়েও অধিক ঋণী হয়ে পড়েছেন, তাঁরাও ওই সহায়তা পরিকল্পনার সুযোগ নিতে পারবেন। এএফপি।জঙ্গি বিমানভারত শিগগিরই ১২৬টি জঙ্গি বিমান কিনবে। এজন্য ১১ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে ও জঙ্গী বিমানগুলো কেনার প্রক্রিয়া শুরু করেছে। দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পাল্লাম রাজু এ কথা বলেছেন। সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতেই শিগগিরই জঙ্গি বিমানগুলো কিনতে চায় ভারত। আকাশ ও মাটিতে হামলা চালাতে সক্ষম এসব জঙ্গি বিমান ভারতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে সুপার পাওয়ারের মর্যাদা এনে দেবে। পাকিস্তান ও চীনের হুমকি মোকাবিলায় দেশের পশ্চিম ও উত্তর-পূর্ব সীমান্তের কাছে এগুলো মোতায়েনের পরিকল্পনা করেছে ভারত। পাল্লাম রাজু বলেন, আগস্টে শুরু হওয়া লকহীড়ের এফ-১৬ জঙ্গি বিমান পরীক্ষা শেষ হয়েছে। এখন রাশিয়ার মিগ-৩৫সহ আরও পাঁচটি বিমান ও সুইডিশ গ্রিপেনের পরীক্ষা চলছে। রয়টার্স অনলাইন