সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সতর্ক বার্তামেদ আর ভুঁড়িওয়ালা পুলিশ সদস্যদের জন্য এবার সতর্ক করে দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের পুলিশ সুপার রঘুবীর লাল। রঘুবীর বলেছেন, চাকরি রাখতে হলে পুলিশ সদস্যদের মেদ ও ভুঁড়ি কমাতেই হবে। শরীরের ওজন না কমালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শরীরের ওজন কমানোর পথ বাতলে দিয়ে তিনি বলেছেন, প্রতিদিন তাঁদের পাঁচ কিলোমিটার পথ দৌঁড়াতে হবে। কলকাতা প্রতিনিধি।জঙ্গি হামলাপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিরা গতকাল রোববার দুটি বালক বিদ্যালয় বোমা মেরে উড়িয়ে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এটি ছিল ইসলামপন্থী জঙ্গিদের সর্বশেষ হামলা। আফগান সীমান্তের অদূরে মোহমান্দ উপজাতি অধ্যুষিত অঞ্চলে বিদ্যালয় দুটি অবস্থিত। ওই হামলায় কেউ হতাহত হয়নি। ভোর হওয়ার আগেই এ হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মাকসুদ খান হামলার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করেছেন। উপজাতি প্রশাসনিক কর্মকর্তা রোশন খান জানান, বোমা হামলায় বিদ্যালয় দুটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ছেলেমেয়েদের সহশিক্ষার বিরোধী ইসলামপন্থী জঙ্গিরা সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অধিকাংশ বালিকা বিদ্যালয়সহ কয়েক শ বিদ্যালয় ইতিমধ্যে গুঁড়িয়ে দিয়েছে। এএফপি।যুদ্ধবিরতিতে সম্মতসুদানের পশ্চিমাঞ্চলীয় সহিংসতাপূর্ণ এলাকা দারফুরের গেরিলারা গত শনিবার সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে। সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির এ কথা জানান। জাস্টিস অ্যান্ড ইকুইলিটি মুভমেন্টের (জেম) গেরিলারা জানায়, সরকারের সঙ্গে আলোচনায় যুদ্ধবিরতির একটি খসড়া স্বাক্ষর করার ব্যাপারে তারা সম্মত হয়েছে। এটা কোনো চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তি নয়। রয়টার্স অনলাইন।নির্বাচনের অঙ্গীকারনাইজারের নতুন সামরিক নেতারা নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছেন। তবে তাঁরা এ নির্বাচনের তারিখ ঘোষণা করতে গতকাল ব্যর্থ হয়েছেন। পশ্চিম আফ্রিকার ইউরেনিয়াম-সমৃদ্ধ এ দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করার পর এ অভ্যুত্থানের সমর্থনে হাজার হাজার লোক মিছিল-সমাবেশ করেছে। এএফপি।