সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষাত্ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত রোববার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনারের সঙ্গে সাক্ষাত্ করেছেন। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের এক সদস্যকে হত্যা করার সময় ভুয়া পাসপোর্ট ব্যবহারের অভিযোগের ব্যাখ্যা দিতে ফ্রান্সসহ অন্যান্য কয়েকটি দেশ ইসরায়েলি কূটনীতিকদের ডেকে পাঠানোর ফলে ইসরায়েলের সঙ্গে সৃষ্ট কূটনৈতিক উত্তেজনার পর তিনি ফ্রান্স সফরে গেলেন। গতকাল সোমবার ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে তাঁর সাক্ষাত্ করার কথা। এএফপি।ফাঁসি কার্যকরইরানে তিনজন মাদক ব্যবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় উত্তরাঞ্চলীয় শহর জাহেদানে। বাকি দুজনের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরে। গতকাল সোমবার কাইহান পত্রিকা এ খবর জানায়। পত্রিকাটি জানায়, গত শনিবার দুজনকে ইস্পাহানের একটি কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যদিকে গত রোববার জাহেদানের কারাগারে অপরজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির হিসাবে ২০১০ সালে দেশটিতে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এএফপি।সড়ক দুর্ঘটনাঅস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার কাছে গত রোববার এক বাস দুর্ঘটনায় ছয়জন নিহত ও আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা জানান, রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বাদেনের কাছে এ দুর্ঘটনায় আরও ২০ জন আহত হন। পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স সার্ভিসসহ স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার ফলে সেখানে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রাথমিক খবরে বলা হয়, একটি মালবাহী গাড়ির সঙ্গে বাসটি ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এএফপি।