সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগপাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তারিন বলেন, তিনি ব্যাংকিং পেশায় মনোনিবেশ করতে চান। এ ছাড়া যেকোনো ধরনের স্বার্থের সংঘাত এড়াতে চান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মন্ত্রিসভায় উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন পেশায় ব্যাংকার শওকত তারিন। পরে তাঁকে অর্থমন্ত্রী পদে নিয়োগ করা হয়। তারিনের পদত্যাগপত্র গ্রহণ করে তাঁর অবদানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী গিলানি। এএফপি।বৈঠকনিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারে ম্যাককালি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুটি প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আগামী মাসে হংকংয়ে ফিজির সামরিক শাসক ভোরেজ বাইনিমারামার সঙ্গে বৈঠক করার আশা করছেন। ২৬ মার্চ থেকে হংকংয়ে সেভেনস রাগবি টুর্নামেন্ট শুরু হচ্ছে। ম্যাককালি এ সময় সেখানে ফিজির নেতার সঙ্গে বৈঠক করবেন। মারে ম্যাককালি পার্লামেন্টে বলেছেন, ‘সম্ভব হলে এমন একটি আনুষ্ঠানিক বৈঠকের সুযোগ গ্রহণ করতে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি।’এএফপি।