সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন গ্যাসক্ষেত্রসৌদি আরবের স্থানীয় একটি গ্যাস কোম্পানি দেশটির উত্তরাঞ্চলের জালামিদ এলাকায় একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা এসপিএ গত মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী আলী বিন ইব্রাহিম আল-নাওমির বরাত দিয়ে জানায়, জালামিদ ৩ নম্বর কূপের দুই হাজার ৯৮৬ মিটার ভূগর্ভে নতুন করে বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এএফপি।ডাকটিকিটজাদুর কিংবদন্তি নায়ক পি সি সরকারের (সিনিয়র) স্মরণে ভারতের ডাক বিভাগ তাঁর ৯৮তম জন্মদিনে একটি ডাকটিকিট প্রকাশ করেছে। গত মঙ্গলবার ওই ডাকটিকিটটি প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ডাকটিকিটে রয়েছে জাদুর বেশে পি সি সরকার। এর মূল্য রাখা হয়েছে পাঁচ রুপি। অনুষ্ঠানে পি সি সরকারের ছেলে জুনিয়র পি সি সরকার এবং পশ্চিমবঙ্গ শাখার মুখ্য পোস্টমাস্টার আর হান্ডা উপস্থিত ছিলেন। ভারতীয় উপমহাদেশের এই কিংবদন্তি জন্মেছিলেন বাংলাদেশের টাঙ্গাইলে। কলকাতা প্রতিনিধি।অনশনকারীর মৃত্যুকিউবার শীর্ষস্থানীয় ভিন্ন মতাবলম্বী নেতা অরলান্দো জাপাতা গত মঙ্গলবার হাভানার একটি হাসপাতালে মারা গেছেন। অনশন ধর্মঘটের ৮৫তম দিনে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের কর্মকর্তারা এ কথা জানান। জাপাতা কারাগারের বেহাল অবস্থার প্রতিবাদে অনশন করছিলেন। তিনি দাবি করেছিলেন, কারাগারের বেহাল দশার কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। তিনি ২০০৩ সাল থেকে কারাগারে ছিলেন। এএফপি।সোয়াইন ফ্লুসোয়াইন ফ্লু মহামারি আকারে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে—এ কথা বলার সময় এখনো আসেনি। গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি কমিটি এ কথা বলেছে। ডব্লিউএইচওর মুখপাত্র গ্রেগরি হার্টল বলেন, ‘কমিটি পরামর্শ দিয়েছে, বিশ্বের সর্বত্র এইচ১এন১ ইনফ্লুয়েঞ্জা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে এই সিদ্ধান্তে আসা ঠিক হবে না। এ কথা বলার জন্য আরও সময় ও তথ্যের প্রয়োজন।’ এএফপি।নিহতআফগানিস্তানের কান্দাহার প্রদেশে একজন প্রাদেশিক কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। গতকাল বুধবার দুজন মোটরসাইকেল আরোহী শহরে হেঁটে যাওয়ার সময় আবদুল মজিদ বাবই নামের ওই প্রাদেশিক কর্মকর্তাকে গুলি করে পালিয়ে যায়। কান্দাহারের প্রাদেশিক পুলিশের উপপ্রধান মোহাম্মদ শাহ ফারুকি জানান, আবদুল মজিদ বাবই কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান ছিলেন। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ডজনখানেক রাজনীতিক ও ধর্মীয় নেতাকে এভাবে গুলি করে বা বোমা মেরে হত্যা করা হয়েছে।