সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
বৈঠকমধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন ঠেকানোর বিষয় নিয়ে ইরান, সিরিয়া ও লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহর মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্কে এক রাজকীয় নৈশভোজের আয়োজন করেন। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি এবং হিজবুল্লাহর প্রধান হাসান নাসারাল্লাহ তাতে যোগ দেন। এদিকে ইরানের পরমাণু কার্যক্রম বন্ধ করার জন্য ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বৈঠক করেন। তাঁরা ইরানের ওপর ‘কঠোর’ নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এএফপি।বিমান দুর্ঘটনাপেরুর দক্ষিণাঞ্চলের প্রত্নতাত্ত্বিক বিখ্যাত নাজকা লাইনস এলাকায় গত বৃহস্পতিবার একটি ছোট বিমান বিধ্বস্ত হলে পাইলট এবং ছয় পর্যটক নিহত হয়েছেন। বিমানটিতে তিনজন চিলির নাগরিক, পেরুর এক দম্পতি ও তাঁদের চার বছর বয়সী শিশুকন্যা ভ্রমণ করছিল। বিশ্ব ঐতিহ্য এলাকার কাছে একটি রাস্তার ওপর পাইলট জরুরি অবতরণের চেষ্টাকালে বিমানটি বিধ্বস্ত হয়। রাজধানী লিমা থেকে প্রায় ২৬০ মাইল দক্ষিণে এ দুর্ঘটনাটি ঘটে। এএফপি।পদদলিত হয়েমালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগর তিমবুকতুর প্রধান মসজিদে গত বৃহস্পতিবার বিকেলে পদদলিত হয়ে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ বান্দজুগু টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রতিবছরের মতো হজরত মুহাম্মদ (স.)-এর জন্মদিন মৌলুদ শরিফ উপলক্ষে মুসল্লিরা মসজিদটি তাওয়াফ করছিলেন। সেখানে বিরাট ভিড় জমে গিয়েছিল।’ তিনি জানান, কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। লাশগুলো মর্গে পাঠানো হয়েছে। এএফপি।