সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
কারফিউপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলার পাহাড়পুরে গতকাল রোববার কারফিউ জারি করা হয়েছে। একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলিতে সাতজন নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা বেড়ে যাওয়ায় এই কারফিউ জারি করা হয়। গত শনিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাহাড়পুর এলাকায় সুন্নি মুসলমানেরা শোভাযাত্রা বের করে। এ সময় একদল অস্ত্রধারী শোভাযাত্রা লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সাতজনের মৃত্যু হয়। এএফপি।মাঝারি ভূমিকম্পপাকিস্তান-আফগানিস্তান সীমান্তের হিন্দুকুশ পর্বতে গতকাল রোববার মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হিন্দুকুশ পর্বতের আফগান এলাকায়। পাকিস্তানের প্রধান আবহাওয়া কর্মকর্তা রিয়াজ খান বলেন, প্রত্যন্ত অঞ্চলে ভূমিকম্প আঘাত হানায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এএফপি।১৭ তিব্বতি গ্রেপ্তারনেপালের পুলিশ ১৭ জন তিব্বতিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ১০ জন নারী। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নেপালের দোরাখা জেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছিল। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। আরও তদন্তের জন্য তাদের অভিবাসন বিভাগে হস্তান্তর করা হবে। গত এক মাসে নেপাল পুলিশ অনুপ্রবেশের দায়ে অর্ধশতাধিক তিব্বতিকে গ্রেপ্তার করেছে। পিটিআই।ওলমার্টের অস্ত্রোপচারইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের হার্নিয়া অস্ত্রোপচার হয়েছে। ৬৪ বছর বয়স্ক ওলমার্ট গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন। এর আগের দিন তিনি তাঁর বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় হাজিরা দিতে জেরুজালেমের একটি আদালতে উপস্থিত হন। গত বছর তাঁর মূত্রথলিতে অস্ত্রোপচার হয়। ওলমার্ট ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে বিরোধীদের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন। গত বছরের ডিসেম্বর মাসে দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা হয়। পিটিআই।