সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
এশিয়ার সেরা থানাএশিয়ার সেরা থানা হিসেবে নির্বাচিত হয়েছে ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের বিধায়কপুরী থানা। নিরাপত্তা বিধান ও ন্যায়বিচারের নিরিখে এই থানাকে সেরা নির্বাচন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এটলাস গ্লোবাল অ্যালায়েন্স নামে একটি সংস্থা এশিয়ার ২০টি দেশের ২১১টি শহরের বিভিন্ন থানার ওপর এক সমীক্ষা চালিয়েছিল। এ সমীক্ষাতেই জানা গেছে, বিধায়কপুরী থানায় কোনো নাগরিক অভিযোগ জানানোর প্রায় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। কলকাতা প্রতিনিধি।খুলে দেওয়া হয়েছেরাশিয়া ও জর্জিয়ার মধ্যে একমাত্র ব্যবহারযোগ্য মূল সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়া হয়েছে। রাশিয়া ও দক্ষিণ ককেশীয় অঞ্চলের দেশের মধ্যে গুরুত্বপূর্ণ এই আন্তসীমান্তপথ তিন বছরের বেশি সময় বন্ধ থাকার পর গতকাল সোমবার প্রথমবারের মতো উন্মুক্ত করে দেওয়া হলো। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, রাশিয়ায় ভারখনি লারস ও জর্জিয়ায় দারিয়াল গর্জ নামে পরিচিত চেক পয়েন্টটি গতকাল স্থানীয় সময় সকাল সাতটায় খুলে দেওয়া হয়েছে। এএফপি।