সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
সাংবাদিক অপহূতনাইজেরিয়ার গোলযোগপূর্ণ শহর নাইজার ডেল্টার কাছ থেকে গত সোমবার তিন সাংবাদিককে অপহরণ করা হয়েছে। তাঁদের মধ্যে দক্ষিণ আফ্রিকার একজন ক্রীড়া সাংবাদিকও রয়েছেন। দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম জানায়, সুপার স্পোর্টস স্যাটেলাইট চ্যানেলের ওই তিন সাংবাদিককে ওয়েরি শহর থেকে অপহরণ করা হয়। নাইজেরিয়ার পুলিশ অপহূত সাংবাদিকদের নাম প্রকাশ না করে জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রয়টার্স অনলাইন।ডিনামাইট বিস্ফোরণেইয়েমেনের দক্ষিণাঞ্চলে তাইজ শহরের একটি ভবনে ডিনামাইট বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানান, গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ওই ভবনের নিচতলায় ডিনামাইটের বিস্ফোরণ ঘটে। সেখানে ডিনামাইট মজুদ করে রাখা হয়েছিল। বিস্ফোরণে ছয় ফ্ল্যাটবিশিষ্ট ভবনটি ধসে পড়েছে। এএফপি।চলচ্চিত্র নির্মাতা গ্রেপ্তারআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানের চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে তাঁর তেহরানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জাফর পানাহির ছেলে পানাহ পানাহি দেশটির বিরোধী দলের ওয়েবসাইটে জানান, গত সোমবার সন্ধ্যায় তাঁর বাবা, মা, বোন ও ১৫ জন অতিথিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বাসা থেকে কম্পিউটারসহ অনেক কিছুই জব্দ করা হয়। সাদা পোশাকের অন্তত ১০ জন পুলিশ এ অভিযান চালায়। এএফপি।ইজুপ গ্যানিক গ্রেপ্তারবসনিয়ার সাবেক প্রেসিডেন্ট ইজুপ গ্যানিককে লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তারা জানান, গ্যানিককে গত সোমবার হিথরো বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নব্বইয়ের দশকে বসনিয়া-সার্বিয়া যুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও জেনেভা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ মার্চ গ্যানিককে আদালতে হাজির করা হবে। এএফপি।