সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডযুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে ব্রাজিলের এক অভিবাসী দম্পতিকে হত্যার দায়ে মাইকেল সিগালা (৩২) নামের মার্কিন এক নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার প্রাণঘাতী ইনজেকশন দিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০০০ সালের ২২ আগস্ট ডালাসে ব্রাজিলীয় মাইকেল ক্লেবার দোস সান্তোসের অ্যাপার্টমেন্টে তাঁকে খুন করেন মাইকেল। এরপর সান্তোসের স্ত্রী লিলিয়ানকে যৌন নির্যাতনের পর হত্যা করে বাড়ি থেকে অলংকার নিয়ে পালিয়ে যান তিনি। কয়েক মাস পর চুরি হওয়া জিনিস বিক্রির সময় মাইকেলকে গ্রেপ্তার করে পুলিশ। এএফপি।সম্পাদককে হত্যাভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি দৈনিক পত্রিকার সম্পাদক ইসরায়েল মার্কুয়েজকে গত মঙ্গলবার গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানিয়েছে, রাজধানীর দক্ষিণাঞ্চলে স্ত্রীকে সঙ্গে নিয়ে ছেলের বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ছিনতাইকারীরা মার্কুয়েজকে লক্ষ্য করে গুলি করে। পরে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা মার্কুয়েজকে মৃত ঘোষণা করেন। এএফপি।১৯ জনের মৃতদেহচীনের হেনান প্রদেশে দুর্ঘটনাকবলিত একটি বাস থেকে ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার চায়না নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। গত রোববার বাসটি একটি সেতু থেকে পানিতে পড়ে যায়। এরপর জীবিত অবস্থায় উদ্ধার করা হয় সাতজনকে। দুর্ঘটনায় আর কোনো ব্যক্তি নিখোঁজ আছে কি না তা জানাতে পারেনি নিরাপত্তা কর্মকর্তা। এএফপি।